1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আগামী পাঁচ বছরে নবায়নযোগ্য উৎস থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা চট্টগ্রামকে লজিস্টিক হাব হিসেবে গড়ে তুলতে সরকারের মেগা পরিকল্পনা ঢালাও আসামি ও নানা অসংগতি: ঝুলে আছে জুলাই আন্দোলনের অধিকাংশ মামলার তদন্ত মেক্সিকো ও ইংল্যান্ডের নকআউট পর্বের ম্যাচ নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে লালমনিরহাটে যৌতুকবিহীন ৭ জুটির গণবিয়ে সম্পন্ন, এলাকায় ব্যাপক প্রশংসা ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও শেষ বিদায়ের আনুষ্ঠানিক কর্মসূচি শুরু আগামী আগস্ট মাসজুড়ে অনলাইনে নেওয়া হবে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আবেদন ক্রিশ্চিয়ানো রোনালদোর মানবিকতা: ভূমিকম্পে পা হারানো ভেনেজুয়েলার শিশুকে জার্সি ও ভিডিও বার্তা প্রেরণ আয়াতুল্লাহ খামেনির শেষকৃত্য: পাঁচ হাজারেরও বেশি স্কুল উন্মুক্ত করল ইরান বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

আসছে তরুণদের রাজনৈতিক দল বিকল্প কয়েকটি নামও তালিকায় আলোচনায় নাগরিক শক্তি নেতৃত্বে যাঁরা আসতে পারেন – আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক সারজিস আলম, মুখপাত্র হাসনাত আবদুল্লাহ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৪১ বার দেখা হয়েছে

ছাত্র-জনতার অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের রাজনৈতিক দলের নাম চূড়ান্ত করা হয়েছে। নতুন দল ঘোষণার প্রস্তুতি পর্বে গতকাল রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় নতুন দলের নাম নির্ধারণ নিয়ে আলোচনা হয়। ‘আপনার চোখে নতুন বাংলাদেশ’ শীর্ষক জনমত জরিপ কর্মসূচি থেকে পাওয়া ফরমের তথ্য নিয়ে পর্যালোচনা করেন তরুণ নেতারা। জানা যায়, দলের নাম প্রস্তাবনায় সাধারণ কি-ওয়ার্ডগুলোর মধ্যে বেশি এসেছে ‘গণতন্ত্র’, ‘নাগরিক’, ‘জাস্টিস’ ও ‘বৈষম্যবিরোধী’। অর্থাৎ বেশির ভাগ মানুষ চান নতুন দলের নামের মধ্যে এ ধরনের শব্দ থাকুক। একটি সূত্র জানায়, জনগণের আকাক্সক্ষাকে বিবেচনায় রেখে ‘জাতীয় নাগরিক শক্তি’ নামেই আত্মপ্রকাশের সম্ভাবনা রয়েছে নতুন রাজনৈতিক দলের। সূত্রটি আরও জানায়, ছাত্র-জনতার অভ্যুত্থানে নেতৃত্ব  দিয়ে যে কয়জন তরুণ দেশের রাজনৈতিক অঙ্গনে পরিচিত মুখ হয়ে উঠেছেন তারাই থাকছেন নতুন এই রাজনৈতিক দলের নেতৃত্বের অগ্রভাগে। দলের প্রধান চারটি গুরুত্বপূর্ণ পদ নিয়ে এখন ব্যাপক আলোচনা চলছে। এর মধ্যে আহ্বায়ক হিসেবে অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম এবং সদস্য সচিব হিসেবে জাতীয় নাগরিক কমিটির বর্তমান সদস্য সচিব আখতার হোসেনকে চাইছেন বেশির ভাগ নেতা-কর্মী।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026