1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আগামী পাঁচ বছরে নবায়নযোগ্য উৎস থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা চট্টগ্রামকে লজিস্টিক হাব হিসেবে গড়ে তুলতে সরকারের মেগা পরিকল্পনা ঢালাও আসামি ও নানা অসংগতি: ঝুলে আছে জুলাই আন্দোলনের অধিকাংশ মামলার তদন্ত মেক্সিকো ও ইংল্যান্ডের নকআউট পর্বের ম্যাচ নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে লালমনিরহাটে যৌতুকবিহীন ৭ জুটির গণবিয়ে সম্পন্ন, এলাকায় ব্যাপক প্রশংসা ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও শেষ বিদায়ের আনুষ্ঠানিক কর্মসূচি শুরু আগামী আগস্ট মাসজুড়ে অনলাইনে নেওয়া হবে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আবেদন ক্রিশ্চিয়ানো রোনালদোর মানবিকতা: ভূমিকম্পে পা হারানো ভেনেজুয়েলার শিশুকে জার্সি ও ভিডিও বার্তা প্রেরণ আয়াতুল্লাহ খামেনির শেষকৃত্য: পাঁচ হাজারেরও বেশি স্কুল উন্মুক্ত করল ইরান বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উপদেষ্টা নাহিদই হচ্ছেন নতুন দলের প্রধান

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৬৬ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক

 

খবর পুরনো। জুলাই আন্দোলনের ছাত্রনেতাদের নেতৃত্বে দল আসছে চলতি মাসেই। নতুন করে যেটা নিশ্চিত হওয়া গেছে নতুন এই দলের প্রধান হবেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম।

দলের দায়িত্ব নেয়ার আগেই সরকার থেকে পদত্যাগ করবেন তিনি। এটা ঘটবে দ্রুতই। তবে সরকারে থাকা অন্য দুই ছাত্র প্রতিনিধি এখনই পদত্যাগ করছেন না। নির্বাচনের আগে আগে তারা পদত্যাগ করবেন।

গত ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার পতনের পর ছাত্রদের নেতৃত্বে নতুন দল আসছে কী না তা নিয়ে আলোচনা শুরু হয়। এক পর্যায়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সারা দেশে কমিটি দেয়া শুরু করে। গঠন করা হয় জাতীয় নাগরিক কমিটি। নাগরিক কমিটিও থানা পর্যায় পর্যন্ত কমিটি দিচ্ছে।

মূলত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক কমিটি এবং সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে নতুন দল গঠিত হবে। শুরুতে আহ্বায়ক কমিটি গঠন করা হবে।

বাংলাদেশের ইতিহাসে নতুন দলের আবির্ভাব অনেকটা স্বাভাবিক ঘটনা। বর্তমান সরকারের আমলেও কয়েকটি দল আত্মপ্রকাশ করেছে। তবে অতীতে দেখা গেছে; খুব কম দলই রাজনীতিতে প্রভাব রাখতে পেরেছে।

ছাত্রদের নতুন রাজনৈতিক দল বড় কোনো প্রভাব তৈরি করতে পারবে কি-না সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। এ দল নিয়ে এরইমধ্যে নানা আলোচনা শুরু হয়ে গেছে।

সূত্র: মানবজমিন

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026