1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আগামী পাঁচ বছরে নবায়নযোগ্য উৎস থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা চট্টগ্রামকে লজিস্টিক হাব হিসেবে গড়ে তুলতে সরকারের মেগা পরিকল্পনা ঢালাও আসামি ও নানা অসংগতি: ঝুলে আছে জুলাই আন্দোলনের অধিকাংশ মামলার তদন্ত মেক্সিকো ও ইংল্যান্ডের নকআউট পর্বের ম্যাচ নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে লালমনিরহাটে যৌতুকবিহীন ৭ জুটির গণবিয়ে সম্পন্ন, এলাকায় ব্যাপক প্রশংসা ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও শেষ বিদায়ের আনুষ্ঠানিক কর্মসূচি শুরু আগামী আগস্ট মাসজুড়ে অনলাইনে নেওয়া হবে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আবেদন ক্রিশ্চিয়ানো রোনালদোর মানবিকতা: ভূমিকম্পে পা হারানো ভেনেজুয়েলার শিশুকে জার্সি ও ভিডিও বার্তা প্রেরণ আয়াতুল্লাহ খামেনির শেষকৃত্য: পাঁচ হাজারেরও বেশি স্কুল উন্মুক্ত করল ইরান বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ভোটে মিত্র খুঁজছে সবাই ♦ মুক্তিযুদ্ধ ও ইসলামি মূল্যবোধে বিশ্বাসী দলগুলো পাশে চায় বিএনপি ♦ ইসলামপন্থিদের নিয়ে ঐক্যের চেষ্টায় জামায়াত ♦ বাম দল ও জোটগুলো আসছে এক ছাতার নিচে

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
  • ২১১ বার দেখা হয়েছে

ত্রয়োদশ সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না হলেও এরই মধ্যে রাজনৈতিক দলগুলো নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। বিশেষ করে বড় দলগুলো নির্বাচনি জোট গড়ার লক্ষ্যে মিত্র খুঁজছে। দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি মুক্তিযুদ্ধ ও ইসলামি মূল্যবোধে বিশ্বাসী দলগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলেছে। দেশের আরেক অন্যতম রাজনৈতিক দল জামায়াতে ইসলামী ইসলামপন্থি দলগুলো নিয়ে বৃহত্তর নির্বাচনি ঐক্য গঠনের লক্ষ্যে কাজ শুরু করেছে। থেমে নেই বাম দলগুলোও। তারা এক ছাতার নিচে আসার চেষ্টায় তৎপর রয়েছে। সব মিলিয়ে নির্বাচন সামনে রেখে শুরু হয়েছে মিত্র খোঁজার রাজনীতি।

মুক্তিযুদ্ধ ও ইসলামি মূল্যবোধে বিশ্বাসী দলগুলো এক প্ল্যাটফরমে আনতে চায় বিএনপি : সব কার্যক্রম এখন আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে। যৌক্তিক সময়ে নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারকে তাগিদ দেওয়ার পাশাপাশি মিত্রদল খোঁজার বিষয়টি জোরদার করছে বিএনপি। তারা বলছে, বিএনপির সঙ্গে আনুষ্ঠানিকভাবে সমমনা দলগুলোর বর্তমানে কোনো জোট নেই। কিন্তু আওয়ামী লীগ সরকারের পতন আন্দোলনে মুক্তিযুদ্ধ ও ইসলামি মূল্যবোধে বিশ্বাসী সব দল নিয়ে আগামীতে জোটবদ্ধ নির্বাচন করতে চায়। এজন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সমমনা দলগুলোর সঙ্গে নিয়মিত বৈঠক করছেন। লিয়াজোঁ কমিটির মাধ্যমে অন্তত ৪০টি দল ও সংগঠনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করা হচ্ছে। অতীতে বিএনপির জোটবদ্ধ ছিল না কিন্তু ফ্যাসিস্ট সরকারের বিদায়ে রাজপথে সোচ্চার ছিল এমন দলের সঙ্গেও যোগাযোগের চেষ্টা করছে বিএনপি। ইতোমধ্যে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা দিয়েছেন নির্বাচনে বিজয়ী হলে সমমনা দলগুলো নিয়ে ‘জাতীয় সরকার’ এবং ‘দ্বিকক্ষবিশিষ্ট পার্লামেন্ট’ গঠনের। সে প্রক্রিয়ায় গতকাল খেলাফত মজলিসের সঙ্গে বৈঠক করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026