1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
হাম প্রাদুর্ভাবে শিশুদের চিকিৎসা নিয়ে অভিভাবকদের অনিশ্চয়তা পলিসি ও প্রশাসন বিষয়ে অধ্যাদেশ বাস্তবায়নে রাজনৈতিক ও প্রশাসনিক বাধা ভারত–বাংলাদেশ সম্পর্কের নতুন অধ্যায় শুরু করতে চায় সরকার: পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশে মাথাপিছু আয় ২৭৬৯ ডলার, ২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের লক্ষ্য সাবেক আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের মন্তব্যে পুনর্বাসন ও অগ্রাধিকার খেলাপী ঋণের পরিমাণ ৫ লাখ ৪৪ হাজার কোটি টাকা ছাড়িয়েছে বাংলাদেশ ও পাকিস্তানের গণমাধ্যম সহযোগিতা জোরদার করার আলোচনা বাংলাদেশ ও পাকিস্তানের গণমাধ্যম সহযোগিতা জোরদার করার আলোচনা সরকারি কর্মচারীরা দ্বিতীয় দিনও নতুন পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কর্মসূচি চালাচ্ছেন মাভাবিপ্রবিতে প্রক্টরের পদত্যাগ দাবিতে শিক্ষার্থী আন্দোলন, উপাচার্য কার্যালয়ে তালা

তরুণদের দলের শেষ মুহূর্তের প্রস্তুতি ♦ আত্মপ্রকাশের সম্ভাব্য তারিখ ১০-২০ ফেব্রুয়ারি ♦ প্রথমে আহ্বায়ক কমিটি, পরে পূর্ণাঙ্গ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫
  • ১৫৯ বার দেখা হয়েছে

জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের নতুন রাজনৈতিক দল আসছে ফেব্রুয়ারিতেই। এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রথমে আহ্বায়ক কমিটি দিয়ে আত্মপ্রকাশ করা হবে, পরে কাউন্সিলের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে জাতীয় নাগরিক কমিটি সূত্রে জানা যায়।

তারুণ্যনির্ভর এই রাজনৈতিক দলের নেতৃত্বে কারা কারা থাকবেন, কেমন হবে দলের সাংগঠনিক কাঠামো, কী থাকবে ভবিষ্যৎ কর্মপন্থায় তা নিয়ে আলোচনা চলছে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের মধ্যে।

জনমানুষের প্রত্যাশা পূরণে কীভাবে এগোচ্ছে দল গঠনের প্রক্রিয়া, কেমন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতিপর্ব- এসব বিষয়ে জানতে চাইলে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় নির্বাহী সদস্য এবং সহ-মুখপাত্র মুশফিক উস সালেহীন গতকাল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, গণসংযোগের মাধ্যমে দেশের সব শ্রেণি-পেশার মানুষের কাছ থেকে আমরা ইতিবাচক সাড়া পেয়েছি। নতুন রাজনৈতিক দল গঠন এবং এর সঙ্গে যুক্ত হতে তরুণরা প্রতিনিয়ত ভূমিকা রাখছেন। আমাদের রাজনৈতিক দল গঠনের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। যথাসময়ে রাজনৈতিক দলের ঘোষণা দেওয়ার ক্ষেত্রে আমরা আশাবাদী।

দলীয় সূত্রে জানা যায়, রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশের পূর্বে দফায় দফায় নিজেদের মধ্যে মিটিং করছেন তরুণরা। সর্বশেষ গত শনিবার রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে নতুন রাজনৈতিক দল গঠন নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের আলোচ্য সূচিতে ছিল রাজনৈতিক দলের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও কর্মপন্থা, সাংগঠনিক শক্তিমত্তা বৃদ্ধি, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026