1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরে নির্বাচনের ঘোষণা নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে প্রাণহানি: তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস অর্থমন্ত্রীর লালমনিরহাটকে উত্তরাঞ্চলের প্রধান অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি ত্রাণমন্ত্রীর ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে: রুহুল কবির রিজভী গণতন্ত্র রক্ষা ও কাঙ্ক্ষিত উন্নয়নে জাতীয় ঐক্যের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দেশের ১৮ কোটি মানুষের সার্বিক কল্যাণে সরকার কাজ করছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী যুবসমাজের কর্মসংস্থান নিশ্চিত হলে সমাজে অপরাধ প্রবণতা কমে আসবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার: সমাজকল্যাণমন্ত্রী আমদানি শুল্ক প্রত্যাহারে ট্রাম্পের সঙ্গে আলবানিজের ফলপ্রসূ আলোচনা

বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের পর স্ত্রী-বান্ধবীদের সঙ্গে পাবেন কোহলিরা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৫ মে, ২০১৯
  • ৩০০ বার দেখা হয়েছে

ক্রিকেটারদের স্ত্রী ও বান্ধবীদের আসন্ন বিশ্বকাপে উপস্থিত থাকার ব্যাপারে কিছু বিধি নিষেধ জারি করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

দেড় মাস ধরে চলবে বিশ্বকাপ। এতোদিন পরিবার থেকে দূরে থাকা কষ্টকর। তাই পুরো সময়টাই স্ত্রী-সন্তানদের সঙ্গে রাখার আবেদন করেছিলেন বিরাট কোহলি-মহেন্দ্র সিং ধোনিরা। প্রথমে তা নাকচ করে দেয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। কিছুদিন পর অবশ্য তা মেনে নেয় বোর্ড। তবে তা শর্ত সাপেক্ষে।
ভারতের প্রথম ম্যাচের ২১ দিন পর ক্রিকেটারদের সঙ্গে যোগ দিতে পারবেন তাদের স্ত্রী ও বান্ধবীরা। থাকতে পারবেন আগামী ১৫ দিন। বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ ১৬ জুন।

ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে ভারত-পাকিস্তান ম্যাচ। প্রথম ম্যাচের পর ভারতীয় ক্রিকেটারদের স্ত্রী ও বান্ধবীরা ঠিক করতে পারেন কবে তারা দলের সঙ্গে যোগ দিতে পারবেন। তবে সেটা প্রথম ম্যাচের ২১ তার বেশি দিন পার হতে হবে।

ভারতের প্রভাবশালী সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, স্ত্রী-সন্তানদের সঙ্গে রাখার অনুমতি পেয়েছেন কোহলিরা। তবে এ জন্য টুর্নামেন্ট শুরুর পর ২১ দিন অপেক্ষা করতে হবে। এরপর পরিবারের সদস্যদের পাশে পাবেন তারা। সঙ্গে রাখতে পারবেন স্ত্রী-সন্তান ও বান্ধবীদের।

এ ২১ দিনের মধ্যে হাইভোল্টেজ ভারত-পাকিস্তান ম্যাচসহ টুর্নামেন্টের বেশিরভাগ ম্যাচই শেষ হয়ে যাবে। বাকি থাকবে মাত্র চারটি ম্যাচ। এর আগে টিম ইন্ডিয়ার ক্রিকেটারদের পরিবারের সদস্যরা মাঠে এলেও থাকতে হবে আলাদা হোটেলে।

বিসিসিআই আশা করছে, এই সময়ের মধ্যেই সেমিফাইনালের টিকিট কেটে ফেলবে ভারত। ফলে ক্রিকেটারদের ওপর বাড়তি চাপ থাকবে না। তখন পরিবারের সদস্যরা থাকলেও সমস্যা হবে না।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026