1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আগামী পাঁচ বছরে নবায়নযোগ্য উৎস থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা চট্টগ্রামকে লজিস্টিক হাব হিসেবে গড়ে তুলতে সরকারের মেগা পরিকল্পনা ঢালাও আসামি ও নানা অসংগতি: ঝুলে আছে জুলাই আন্দোলনের অধিকাংশ মামলার তদন্ত মেক্সিকো ও ইংল্যান্ডের নকআউট পর্বের ম্যাচ নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে লালমনিরহাটে যৌতুকবিহীন ৭ জুটির গণবিয়ে সম্পন্ন, এলাকায় ব্যাপক প্রশংসা ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও শেষ বিদায়ের আনুষ্ঠানিক কর্মসূচি শুরু আগামী আগস্ট মাসজুড়ে অনলাইনে নেওয়া হবে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আবেদন ক্রিশ্চিয়ানো রোনালদোর মানবিকতা: ভূমিকম্পে পা হারানো ভেনেজুয়েলার শিশুকে জার্সি ও ভিডিও বার্তা প্রেরণ আয়াতুল্লাহ খামেনির শেষকৃত্য: পাঁচ হাজারেরও বেশি স্কুল উন্মুক্ত করল ইরান বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ভোট আয়োজনের বছর

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১ জানুয়ারি, ২০২৫
  • ১৮৮ বার দেখা হয়েছে

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান গত বছরের ২৪ সেপ্টেম্বর বলেছেন, ‘নির্বাচন আগামী ১৮ মাসের মধ্যে হওয়া উচিত।’ প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে ভাষণে নির্বাচন প্রসঙ্গে বলেছেন, ‘২০২৫ সালের শেষ দিকে বা ২০২৬ সালের প্রথমার্ধে দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।’ তিনি এ-ও বলেছেন, নির্বাচন প্রস্তুতি ও সংস্কার একসঙ্গে চলবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা বলছেন, আগে সংস্কার পরে নির্বাচন। বিএনপিসহ অধিকাংশ রাজনৈতিক দল ২০২৫ সালের মধ্যে নির্বাচন দাবি করছে। স্বাভাবিকভাবে নির্বাচনের দাবি আদায়ে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল চলতি বছরের শুরু থেকে সরকারকে চাপে রাখবে। এ বিতর্কের মধ্যেই ১৫টি সংস্কার কমিটি কাজ করছে। সব মিলিয়ে ২০২৫ সাল হতে পারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সংস্কারের বছর।

জানতে চাইলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, রাষ্ট্রীয় সংস্কার ও জাতীয় নির্বাচন যেন প্রলম্বিত না হয়, সেটা মাথায় রেখে সরকারকে একটি যুক্তিসংগত সময়ের মধ্যে যে সংস্কার কার্যক্রম করা দরকার, তা করতে হবে। তিনি বলেন, যত দ্রুত সম্ভব সংস্কারগুলো শেষ করে অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে হবে।

এদিকে দেশের অন্যতম রাজনৈতিক দল জামায়াতে ইসলামী শুরু থেকেই প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের কথা বলছে। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি হামিদুর রহমান আযাদ বলেন, প্রত্যাশার মূল কেন্দ্রবিন্দু আগামী জাতীয় নির্বাচন। এর সঙ্গে যোগ হয়েছে প্রয়োজনীয় নির্বাচনি সংস্কার।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026