1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা ও গণতান্ত্রিক চর্চা নিশ্চিতে প্রার্থী দিয়েছে বিরোধী জোট অর্থের অভাবে কোনো নাগরিক চিকিৎসা থেকে বঞ্চিত হবেন না: প্রধানমন্ত্রী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরে নির্বাচনের ঘোষণা নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে প্রাণহানি: তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস অর্থমন্ত্রীর লালমনিরহাটকে উত্তরাঞ্চলের প্রধান অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি ত্রাণমন্ত্রীর ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে: রুহুল কবির রিজভী গণতন্ত্র রক্ষা ও কাঙ্ক্ষিত উন্নয়নে জাতীয় ঐক্যের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দেশের ১৮ কোটি মানুষের সার্বিক কল্যাণে সরকার কাজ করছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী যুবসমাজের কর্মসংস্থান নিশ্চিত হলে সমাজে অপরাধ প্রবণতা কমে আসবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

আলীবাবা-মুসলিম সুইটসসহ ৩২ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৪ মে, ২০১৯
  • ২৩৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

আলীবাবা ও মুসলিম সুইটসসহ ৩২ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে জাতীয় মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
মঙ্গলবার রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব মামলা করা হয়।বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়া দই বিক্রি করায় রাজধানীর তেজতুরী বাজার এলাকার আলীবাবা সুইটস এবং নয়াপল্টনের মুসলিম সুইটস অ্যান্ড বেকারির বিরুদ্ধে মামলা করা হয়েছে।

এ ছাড়া পণ্যের মোড়কে বাংলায় ওজন, মূল্য, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ এবং পণ্যের পরিচিতি উল্লেখ না করায় পান্থপথে মেসার্স আল এরাবিয়ান কেক অ্যান্ড সুইটস এবং মিরপুরের দারুস সালাম এলাকার মেসার্স সমবায় বাজারের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

সিএম লাইসেন্স (গুণগত মান সনদ) ব্যতীত পণ্য বিক্রির অপরাধে খুলনার ফুলতলা এলাকার তানিম অয়েল মিল, আলহাজ শেখ এন্টারপ্রাইজ অ্যান্ড অয়েল মিল, কৃষ্ণা অয়েল মিল, জননী হলুদ ও অয়েল মিল, শ্যামা মিষ্টান্ন ভান্ডার, বলাই মিষ্টান্ন ভান্ডার এবং নিউ খাজানা হোটেল অ্যান্ড রেস্টরেন্টের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

বিএসটিআইয়ের লাইসেন্স গ্রহণ না করে পণ্য বিক্রির অপরাধে বগুড়ার দুপচাঁচিয়াতে মেসার্স রিপন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এ এস লাচ্ছা সেমাই এবং ওজনে কারচুপির অপরাধে মেসার্স জাহিদ ট্রেডার্সের বিরুদ্ধে মামলা করা হয়।

বিএসটিআই থেকে ভেরিফিকেশন সনদ গ্রহণ ব্যতীত ওজনযন্ত্র ব্যবহার করায় সিলেটের বন্দরবাজার এলাকার মনির অ্যান্ড সন্সের বিরুদ্ধে ওজন ও পরিমাপ আইন-১৮ অনুযায়ী মামলা করা হয়েছে। এ ছাড়া চট্টগ্রামের আগ্রাবাদ ও চকবাজার এলাকায় বিএসটিআইয়ের অভিযানকালে বিভিন্ন অনিয়মের অভিযোগে ১৪টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়েরসহ ৪৯ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026