1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আগামী পাঁচ বছরে নবায়নযোগ্য উৎস থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা চট্টগ্রামকে লজিস্টিক হাব হিসেবে গড়ে তুলতে সরকারের মেগা পরিকল্পনা ঢালাও আসামি ও নানা অসংগতি: ঝুলে আছে জুলাই আন্দোলনের অধিকাংশ মামলার তদন্ত মেক্সিকো ও ইংল্যান্ডের নকআউট পর্বের ম্যাচ নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে লালমনিরহাটে যৌতুকবিহীন ৭ জুটির গণবিয়ে সম্পন্ন, এলাকায় ব্যাপক প্রশংসা ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও শেষ বিদায়ের আনুষ্ঠানিক কর্মসূচি শুরু আগামী আগস্ট মাসজুড়ে অনলাইনে নেওয়া হবে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আবেদন ক্রিশ্চিয়ানো রোনালদোর মানবিকতা: ভূমিকম্পে পা হারানো ভেনেজুয়েলার শিশুকে জার্সি ও ভিডিও বার্তা প্রেরণ আয়াতুল্লাহ খামেনির শেষকৃত্য: পাঁচ হাজারেরও বেশি স্কুল উন্মুক্ত করল ইরান বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

কীভাবে হবে নির্বাচন কমিশন গঠন হচ্ছে সার্চ কমিটি, নতুন ইসি করবে নতুন ভোটার তালিকা, অধ্যাদেশের চিন্তা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ১৬৫ বার দেখা হয়েছে

নির্বাচন কমিশন-ইসি গঠনে দ্রুত সার্চ কমিটি গঠন করার পরিকল্পনা নিয়েছে অন্তর্বর্তী সরকার। আগামী মাসের মধ্যে ইসি গঠন হতে পারে। আওয়ামী লীগ সরকারের তৈরি করা আইন বাদ দিয়ে অধ্যাদেশ জারি করে নতুন ইসি গঠনের চিন্তা করা হচ্ছে বলে দায়িত্বশীল সূত্রে জানা গেছে।

নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন অগ্রাধিকার ভিত্তিতে ইসি গঠনে আইন সংস্কারের বিষয়ক প্রস্তাবনা তৈরি করছে। সরকার চাইলে যে কোনো সময় তারা এই বিষয়ে সুপারিশ জমা দিতে পারবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ও সুশাসনের জন্য নাগরিক- সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার আগে থেকেই ইসি গঠনে বিদ্যমান আইনকে ত্রুটিপূর্ণ বলে আসছেন। এ বিষয়ে জানতে চাইলে ড. বদিউল আলম মজুমদার বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ইসি নিয়োগ আইনের একটি খসড়া তৈরি রয়েছে। সরকার চাইলে আমরা দিতে পারব।

সূত্র জানিয়েছে, নির্বাচন কমিশন গঠনের আইন সংস্কার করে ইসি পুনর্গঠনের চিন্তা ছিল অন্তর্বর্তীকালীন সরকারের। তবে রাজনৈতিক দলগুলো দ্রুত নির্বাচন দেওয়ার চাপ; ভোটার তালিকা তৈরি এবং নির্বাচন কমিশনের বিভিন্ন কার্যক্রম পরিচালনার সুবিধার্থে দ্রুত ইসি গঠনের উদ্যোগ নিচ্ছে সরকার। এ ছাড়া সার্চ কমিটি গঠন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনাও শুরু করেছে সরকার।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026