1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে প্রাণহানি: তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস অর্থমন্ত্রীর লালমনিরহাটকে উত্তরাঞ্চলের প্রধান অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি ত্রাণমন্ত্রীর ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে: রুহুল কবির রিজভী গণতন্ত্র রক্ষা ও কাঙ্ক্ষিত উন্নয়নে জাতীয় ঐক্যের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দেশের ১৮ কোটি মানুষের সার্বিক কল্যাণে সরকার কাজ করছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী যুবসমাজের কর্মসংস্থান নিশ্চিত হলে সমাজে অপরাধ প্রবণতা কমে আসবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার: সমাজকল্যাণমন্ত্রী আমদানি শুল্ক প্রত্যাহারে ট্রাম্পের সঙ্গে আলবানিজের ফলপ্রসূ আলোচনা দক্ষিণ সুদান ও আবেই সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

সীমিত সেবা সীমাহীন দুর্ভোগ ♦ হাসপাতালে অসহায় রোগী-স্বজনরা ♦ জরুরি বিভাগে ভিড় ♦ বহির্বিভাগ চলবে ৩ ঘণ্টা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৯৫ বার দেখা হয়েছে

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক), শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালসহ দেশের বেশ কিছু হাসপাতালে চিকিৎসক আন্দোলনে বহির্বিভাগ বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন রোগীরা। তবে জরুরি বিভাগ চালু থাকায় সীমিত পরিসরে মিলেছে সেবা। আজ থেকে বহির্বিভাগ, ইনডোর এবং রুটিন সেবা সীমিত পরিসরে চালু থাকবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

গতকাল সকাল ১০টায় ঢামেকের বহির্বিভাগে গিয়ে দেখা যায়, টিকিট কাউন্টারে তালা ঝুলছে। কাউন্টারের সামনে অপেক্ষমাণ রয়েছে ১০-১২ জন রোগী ও স্বজনরা। বিভিন্ন শারীরিক জটিলতা নিয়ে এসেছেন এই রোগীরা। বহির্বিভাগ থেকে সেবা না পেয়ে রোগী ও তাদের স্বজনদের অনেকেই ক্ষোভ প্রকাশ করেন। কাউকে আবার হাসপাতাল ছেড়ে চলে যেতে দেখা যায়।

হাসপাতাল সূত্র জানায়, ২ হাজার ৬০০ আসনের এই হাপাতালে প্রতিদিন গড়ে প্রায় ৪ থেকে ৫ হাজার রোগী সেবা নিতে আসেন। বহির্বিভাগে সেবা না পেয়ে জরুরি বিভাগে ভিড় করেন রোগীরা। এতে অন্যদিনের তুলনায় কয়েক গুণ বেশি রোগীর চাপ পড়ে জরুরি বিভাগে। এত রোগীর সেবা দিতে হিমশিম পরিস্থিতিতে পড়তে হয় জরুরি বিভাগের চিকিৎসকদের। গত সপ্তাহে আশুলিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ঢাকা মেডিকেলে চিকিৎসা নিয়েছিলেন সালাম মিয়া। সেলাই কাটা এবং পরবর্তী ওষুধের জন্য গতকাল হাসপাতালে এসেছিলেন তিনি। সালাম মিয়া বলেন, বহির্বিভাগে গিয়ে দেখি বন্ধ, কোনো চিকিৎসক নেই। ওখান থেকে জরুরি বিভাগে এসেছি। কিন্তু এখানে ভীষণ ভিড়। প্রায় তিন ঘণ্টা অপেক্ষা করলেও সিরিয়াল আসেনি। একই অবস্থা দেখা যায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালেও। সকাল ৯টায় হাসপাতালের বহির্বিভাগে টিকিটের জন্য অপেক্ষা করেন কয়েক শ রোগী। চিকিৎসকদের আন্দোলনের কথা শুনে অনেকেই ফিরে যান। যারা জরুরি রোগী নিয়ে এসেছেন তারা জরুরি বিভাগে গিয়ে ভিড় করেন।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026