1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে প্রাণহানি: তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস অর্থমন্ত্রীর লালমনিরহাটকে উত্তরাঞ্চলের প্রধান অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি ত্রাণমন্ত্রীর ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে: রুহুল কবির রিজভী গণতন্ত্র রক্ষা ও কাঙ্ক্ষিত উন্নয়নে জাতীয় ঐক্যের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দেশের ১৮ কোটি মানুষের সার্বিক কল্যাণে সরকার কাজ করছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী যুবসমাজের কর্মসংস্থান নিশ্চিত হলে সমাজে অপরাধ প্রবণতা কমে আসবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার: সমাজকল্যাণমন্ত্রী আমদানি শুল্ক প্রত্যাহারে ট্রাম্পের সঙ্গে আলবানিজের ফলপ্রসূ আলোচনা দক্ষিণ সুদান ও আবেই সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

দুদকের মামলা স্ত্রীকে ‘ব্যবসায়ী’ সাজিয়েও রেহাই পেলেন না সাবেক এএসপি

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
  • ২৪৪ বার দেখা হয়েছে

 

ডিজিটাল ডেস্ক

 

দুর্নীতির মামলা থেকে রেহাই পেতে স্ত্রীকে বুটিক ব্যবসায়ী সাজিয়েও পার পেলেন না আবুল হাশেম নামে অবসরপ্রাপ্ত এক পুলিশ কর্মকর্তা। তিনি স্ত্রীর ব্যবসার টাকা দিয়ে চট্টগ্রাম নগরের খুলশীতে ৪ তলা বাড়ি করেছেন- এমন দাবি করলেও, সে ব্যবসার কোনো অস্তিত্ব পাওয়া যায়নি।

দৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
সাবেক এই পুলিশ কর্মকর্তার নাম আবুল হাশেম। তিনি ইন্ডাস্ট্রিয়াল পুলিশ বিভাগে চট্টগ্রামের সহকারী পরিচালক ছিলেন। আজ বৃহস্পতিবার দুপুরে আবুল হাশেম ও তার স্ত্রী তাহেরিনা বেগমের বিরুদ্ধে দুদক পৃথক দুটি মামলা করেছে। সংস্থাটির দাবি, চাকরিতে থাকার সময় অসৎ উপায়ে অর্জিত টাকায় বাড়িটি করেছেন ওই পুলিশ কর্মকর্তা।

দুদক চট্টগ্রামের উপপরিচালক আতিকুল আলম গণমাধ্যমকে বলেন, সাবেক পুলিশ কর্মকর্তা আবুল হাশেম বিরুদ্ধে ৪ লাখ ৪৫ হাজার টাকার সম্পদের তথ্য গোপন এবং ১৮ লাখ ৬০ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে উঠেছে। আরেক মামলায় আবুল হাশেম ও তার স্ত্রী তাহেরিনা বেগমকে আসামি করা হয়েছে। এ মামলায় ৬ লাখ ৮৪ হাজার টাকার তথ্য গোপন এবং ৪৩ লাখ ৩২ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ করা হয়েছে এজাহারে।

দুদক সূত্র জানায়, চাকরিজীবনে ঘুষ ও অনিয়মের অভিযোগ ওঠায় ২০১৮ সালে আবুল হাশেম ও তার স্ত্রীর সম্পদবিবরণী দাখিলের নির্দেশ দেয় দুদক। পরে তারা সম্পদবিবরণী জমা দিলে ১১ লাখ টাকার সম্পদের তথ্য গোপন এবং ৬২ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের তথ্য উঠে আসে।

মামলার বাদী দুদকের সহকারী পরিচালক মুসাব্বির আহমেদ গণমাধ্যমকে বলেন, আবুল হাশেম ২০১৫ সালে নগরের খুলশীর রূপসী হাউসিং সোসাইটি এলাকায় ৪ তলা বাড়ি নির্মাণ করেন। ওই সময় তার স্ত্রীর কোনো আয় ছিল না। স্ত্রীর আয় দিয়ে বাড়িটি নির্মাণ করিয়েছেন দেখানোর জন্য স্ত্রীকে বুটিক ব্যবসায়ী ও টিউশনি করিয়েছেন দাবি করেন। কিন্তু দুদকের তদন্তে স্ত্রীর বুটিক ব্যবসার কোনো অস্তিত্ব পাওয়া যায়নি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026