1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১০:২২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
হামের প্রাদুর্ভাব নিয়ে অপপ্রচারের প্রতিবাদ ডা. তাসনিম জারার, সংসদীয় তদন্ত কমিটি গঠনের দাবি কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি চিফ হুইপের ঐতিহাসিক ফারাক্কা দিবস: অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ের দাবি বিএনপির বিজয় দিবসে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধনের লক্ষ্য: জুনে শুরু হচ্ছে ঋণের কিস্তি বৈধ পথে রেমিট্যান্স প্রেরণে উৎসাহ দিতে আসছে ‘প্রবাসী কার্ড’, দুই মাসের মধ্যে চালুর ঘোষণা ঈদুল আজহায় সাত দিনের সরকারি ছুটি ঘোষণা দেশের বাজারে সোনার দাম ভরিতে সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা কমাল বাজুস বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে কৌশলগত জ্বালানি সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারক সই গণতান্ত্রিক মূল্যবোধ ও আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত ঢাকা দক্ষিণ সিটিকে দেশের সেরা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ডিএসসিসি প্রশাসকের

শান্ত হচ্ছে না রোহিঙ্গা ক্যাম্প ফের গোলাগুলিতে যুবক নিহত, দুজন গুলিবিদ্ধ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
  • ২০১ বার দেখা হয়েছে

কক্সবাজার প্রতিনিধি

 

কক্সবাজারের উখিয়ার কুতুপালং ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন নারীসহ আরও দুই রোহিঙ্গা। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে ক্যাম্পের পশ্চিম পাশের ডিআরসি মাঠে এ ঘটনা ঘটে। শিবিরের রোহিঙ্গাদের অভিযোগ, মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) সশস্ত্র সদস্যরা এই হত্যাকান্ড ঘটিয়েছে।

নিহত রোহিঙ্গা সিরাজুল ইসলাম ওরফে ফয়সাল (৩৭) উখিয়ার ইরানি পাহাড় ক্যাম্পের এ ব্লকের রোহিঙ্গা লাল মিয়ার ছেলে। এ ঘটনায় গুলিবিদ্ধ হন একই ব্লকের রোহিঙ্গা মো. রফিকের স্ত্রী হাসিনা বেগম (৪০) ও আবুল হোসেনের ছেলে হাবিবুর রহমান (৩২)। গুলিবিদ্ধ দুজনকে উখিয়ার ক্যাম্প-৬ ক্যাম্পের বিডিআরসিএস হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে গভীর রাতে হাবিবুর রহমানকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। হাবিবের পায়ে এবং হাসিনার পিঠে গুলি লাগে। ঘটনার সত্যতা নিশ্চিত করে গতকাল সকালে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন বলেন, সন্ত্রাসীদের গুলিতে ঘটনাস্থলে ফয়সালের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। সন্ত্রাসীদের ধরতে ক্যাম্পে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুলিবিদ্ধ দুজনের একজনকে কক্সবাজার সদর হাসপাতাল এবং আরেকজনকে ক্যাম্পের আরেকটি হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। পুলিশ ও রোহিঙ্গা নেতারা জানান, মঙ্গলবার রাত ১০টার দিকে আরএসওর ১২-১৫ জনের একটি সশস্ত্র দল কতুপালং ক্যাম্পে গিয়ে রাখাইনে যুদ্ধে অংশ নিতে সদস্য সংগ্রহ শুরু করে। এ সময় সাধারণ রোহিঙ্গারা সন্ত্রাসীদের ঘিরে ইটপাটকেল নিক্ষেপ শুরু করলে আরএসওর সদস্যরাও এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। তাতে তিন রোহিঙ্গা গুলিবিদ্ধ হন। একপর্যায়ে আরএসওর সদস্যরা ইরানি ক্যাম্পের পাশের পাহাড়ে আত্মগোপন করে।

কয়েকজন রোহিঙ্গা জানান, গত সাত দিনে আরএসওর সদস্যরা ক্যাম্প থেকে শতাধিক রোহিঙ্গা পুরুষকে জোর করে মিয়ানমারে পাঠিয়েছে সেখানকার (মিয়ানমার) সেনাবাহিনীর পক্ষে যুদ্ধ করতে। শুরুর দিকে কিছু রোহিঙ্গা তরুণ যুবক যেতে রাজি হলেও আরাকান আর্মির গুলিতে কয়েকজনের মৃত্যুর খবরে এখন কেউ যেতে রাজি হচ্ছেন না। কয়েক দিন ধরে আরএসও ক্যাম্প থেকে জোরপূর্বক রোহিঙ্গাদের মিয়ানমারে পাঠানোর চেষ্টা করছে। কয়েক দিন ধরে আরএসওর সদস্যদের সঙ্গে সাধারণ রোহিঙ্গার কয়েক দফায় গোলাগুলি ও মারামারির ঘটনা ঘটছে। পুলিশ ও রোহিঙ্গা নেতারা বলেন, ২২ মে সকালে উখিয়ার কুতুপালং ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে আরও চারজন রোহিঙ্গা গুলিবিদ্ধ হন। ২৫ মে উখিয়ার লম্বাশিয়া ক্যাম্পে আরএসওর সঙ্গে সাধারণ রোহিঙ্গার সংঘর্ষে কয়েকজন আহত হন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026