1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আগামী পাঁচ বছরে নবায়নযোগ্য উৎস থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা চট্টগ্রামকে লজিস্টিক হাব হিসেবে গড়ে তুলতে সরকারের মেগা পরিকল্পনা ঢালাও আসামি ও নানা অসংগতি: ঝুলে আছে জুলাই আন্দোলনের অধিকাংশ মামলার তদন্ত মেক্সিকো ও ইংল্যান্ডের নকআউট পর্বের ম্যাচ নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে লালমনিরহাটে যৌতুকবিহীন ৭ জুটির গণবিয়ে সম্পন্ন, এলাকায় ব্যাপক প্রশংসা ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও শেষ বিদায়ের আনুষ্ঠানিক কর্মসূচি শুরু আগামী আগস্ট মাসজুড়ে অনলাইনে নেওয়া হবে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আবেদন ক্রিশ্চিয়ানো রোনালদোর মানবিকতা: ভূমিকম্পে পা হারানো ভেনেজুয়েলার শিশুকে জার্সি ও ভিডিও বার্তা প্রেরণ আয়াতুল্লাহ খামেনির শেষকৃত্য: পাঁচ হাজারেরও বেশি স্কুল উন্মুক্ত করল ইরান বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উপজেলা নির্বাচন সরকারি অর্থে উপজেলা চান এমপিরা! ♦ ইউপি চেয়ারম্যান মেম্বার ও নেতাদের টিআর-কাবিখার প্রতিশ্রুতি দিয়ে পছন্দের প্রার্থীকে জেতাতে মাঠে নামাচ্ছেন ♦ স্বজনদের নিয়ে ব্যবস্থা না নেওয়ায় আরও মরিয়া

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
  • ১৮৩ বার দেখা হয়েছে

কোনোভাবেই ‘উপজেলার’ কর্তৃত্ব হাতছাড়া করতে নারাজ এমপিরা। আত্মীয়স্বজনদের পাশাপাশি ‘মাইম্যান’ বসাতে তাঁরা মরিয়া। এজন্য যেখানে যেমন শক্তি প্রয়োগ বা কৌশল প্রয়োজন তার সবই করছেন তাঁরা। কেউ কেউ অস্ত্র হিসেবে ব্যবহার করছেন ‘সরকারি’ অর্থ। টিআর ও কাবিটার টাকায় ইউপি চেয়ারম্যান, মেম্বার এবং থানা-ওয়ার্ড নেতাদের দিয়ে পছন্দের প্রার্থীর পক্ষে ভোট করাচ্ছেন অনেক এমপি। ডজনখানেক এমপির বিরুদ্ধে কাবিটা বরাদ্দের লোভ দেখিয়ে পছন্দের প্রার্থীর পক্ষে কাজ করানো, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ জমা পড়েছে নির্বাচন কমিশনে। যেসব উপজেলায় ভোট হচ্ছে, সেসব এলাকার স্থানীয়দের সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে। তারা বলছেন, সংসদীয় এলাকায় এমপিরাই অভিভাবকের আসনে। সবকিছুতে তাঁরাই ছড়ি ঘোরান। এমপিদের বাইরে গেলে সরকারি কোনো বরাদ্দ পাবেন না বা পেলেও প্রয়োজনের তুলনায় একেবারে অপপ্রতুল। এ ছাড়া আগামী বছরই ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন। সামনের ইউপিতেও আওয়ামী লীগ প্রার্থী না দেওয়ার জোর সম্ভাবনা রয়েছে। সে কারণে এমপিদের ‘ইশারা’ বিজয়ের অনেকটা নিয়ামক হিসেবে কাজ করবে বলে মনে করেন মাঠের নেতারা। তাই চাইলেও এখন এমপিদের বাইরে যেতে পারছেন না। অনেকটা বাধ্য হয়েই এমপির পছন্দের প্রার্থীর পক্ষে ভোটে মাঠে নেমেছেন তারা।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026