1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দিল্লি যাচ্ছেন তিন দিনের শুভেচ্ছা সফরে আগামী ২৭ এপ্রিল যশোরে সফর করবেন প্রধানমন্ত্রী রিয়াল মাদ্রিদের ভিনিসিয়ুস ইয়ামালের পাশে দাঁড়ালেন বর্ণবাদের বিরুদ্ধে ভিয়েনায় ‘রেড লোটাস এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে’ প্রদর্শিত হবে ‘দেলুপি’ বিশ্বকাপের আগে ফিটনেস ফিরে পেতে হাঁটুর অস্ত্রোপচার করালেন নেইমার সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী গ্রেপ্তার, ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে বিশ্ব স্বাস্থ্য দিবসে স্বাস্থ্যখাতে সংস্কার ও সম্প্রসারণের ঘোষণা হাম প্রাদুর্ভাবে শিশুদের চিকিৎসা নিয়ে অভিভাবকদের অনিশ্চয়তা পলিসি ও প্রশাসন বিষয়ে অধ্যাদেশ বাস্তবায়নে রাজনৈতিক ও প্রশাসনিক বাধা ভারত–বাংলাদেশ সম্পর্কের নতুন অধ্যায় শুরু করতে চায় সরকার: পররাষ্ট্র উপদেষ্টা

দাবি জি এম কাদেরের আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে কাজ করেছিল ৩ বিদেশি শক্তি

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
  • ১৬৫ বার দেখা হয়েছে

 

অনলাইন ডেস্ক

 

আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখতে তিন বিদেশি বড় শক্তি কাজ করেছিল বলে দাবি করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় নেতা গোলাম মোহাম্মদ (জি এম) কাদের। আজ শনিবার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বর্ধিত সভায় তিনি এ মন্তব্য করেন।

নির্বাচ‌নের আগের প‌রি‌স্থি‌তি ব্যাখ্যা ক‌রে কেন্দ্রীয় ক‌মি‌টির সভায় জি এম কা‌দের বলেন, ‘৭ জানুয়ারি নির্বাচনের আগে বিদেশি বন্ধুদের সঙ্গে বৈঠকে করে পরিষ্কার বুঝেছি, তিনটি বিদেশি বড় শক্তি আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে এবং নির্বাচন সফল করতে কাজ করে যাচ্ছে। শুধু তারা নয়, আরও বেশ কয়েকটি বিদেশি শক্তি আওয়ামী লীগের হয়ে কাজ করতে প্রস্তুত ছিল।’

ভোটে না গেলে ভবিষ্যতে জাতীয় পার্টিকে টিকিয়ে রাখা যাবে কি না- সেই শঙ্কা থেকে নির্বাচনে অংশ নিয়েছেন জানিয়ে জাপা চেয়ারম্যান বলেন, ‘নির্বাচনে অংশগ্রহণের প্রশ্নে নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছিল। কিন্তু নির্বাচন বন্ধ করে কোনো দেশে সরকার পরিবর্তন সম্ভব নয়। তাই জাতীয় পার্টি নিয়মতান্ত্রিকভাবে রাজনীতি করছে। নির্বাচনের আগে বর্ধিত সভায় নির্বাচনে না যাওয়ার পক্ষে মতামত দেওয়া হয়েছিল। ভোটে না গেলে ভবিষ্যতে জাতীয় পার্টিকে টিকিয়ে রাখা যাবে কী না সন্দেহ ছিল, তাই নির্বাচনে গিয়েছি।’

বিএনপির আন্দোলনের বিষয়ে জিএম কাদের বলেন, ‘এ নিয়ে পরিস্কার ধারণা ছিল, তারা সফল হবে না। আন্দোলন চলাকালে তৃতীয় শক্তি এসে সরকার পরিবর্তন করে, এমন ইতিহাস বাংলাদেশে নেই। ফলে বিএনপি ১ বা ১০ লাখ বা ১ কোটি লোক নিয়ে রাস্তায় নামলেও সফল হবে না, তা বুঝতে পেরেছিলাম।’

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026