1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরে নির্বাচনের ঘোষণা নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে প্রাণহানি: তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস অর্থমন্ত্রীর লালমনিরহাটকে উত্তরাঞ্চলের প্রধান অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি ত্রাণমন্ত্রীর ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে: রুহুল কবির রিজভী গণতন্ত্র রক্ষা ও কাঙ্ক্ষিত উন্নয়নে জাতীয় ঐক্যের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দেশের ১৮ কোটি মানুষের সার্বিক কল্যাণে সরকার কাজ করছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী যুবসমাজের কর্মসংস্থান নিশ্চিত হলে সমাজে অপরাধ প্রবণতা কমে আসবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার: সমাজকল্যাণমন্ত্রী আমদানি শুল্ক প্রত্যাহারে ট্রাম্পের সঙ্গে আলবানিজের ফলপ্রসূ আলোচনা

পোর্তকে উড়িয়ে বার্সাকে পেল লিভারপুল

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০১৯
  • ২৪২ বার দেখা হয়েছে

লিভারপুলের আক্রমণের ত্রিফলা গোল পেয়েছেন। গোল করেছেন প্রিমিয়ার লিগের সেরা ডিফেন্ডারের তকমা পাওয়া ভ্যান ডাইক। তাতে পোর্তর মাঠে গিয়ে ৪-১ গোলের দুর্দান্ত জয় পেয়েছে লিভারপুল। অল রেডসরা আয়াক্সের মতো পোর্তকে চমক দেওয়ার সুযোগ দেয়নি। দুর্দান্ত জয়ে দুই লেগ মিলিয়ে ৬-১ গোলে জিতেছে জার্গেন ক্লপের দল। এবার সেমিফাইনালে বার্সার মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুতির অপেক্ষা তাদের।

ম্যাচের ২৬ মিনিটের মাথায় প্রথম গোল করেন লিভারপুলের হয়ে দুর্দান্ত ফর্মে থাকা সাদিও মানে। সেনেগাল তারকার গোলে লিড নিয়ে প্রথমার্ধ শেষ করে লিভারপুল। ম্যাচের ৬৫ মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুন করে সেমিতে লিভারপুলের নাম উঠিয়ে ফেলেন ফর্মে ফেরা মোহামেদ সালাহ।
জয়ের আনন্দ সালাহদের। ছবি: দ্য গার্ডিয়ান

তার গোলের পরই এক গোল শোধ দেয় পোর্ত। পর্তুগালের ক্লাবের হয়ে গোলটি করেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার এদের মিলেতো। রিয়াল মাদ্রিদে নাম লেখানো এই তারকার গোলের আনন্দ অবশ্য তাৎক্ষনিক শেষ করে দেন তার জাতীয় দলের সতীর্থ রর্বাতো ফিরমিনো। মিলেতোর ৬৮ মিনিটের গোলের পর ৭৭ মিনিটে গোল করেন ফিরমিো। আর ভার্জিল ভ্যান ডাইক ম্যাচের ৮৪ মিনিটে গোল করে দলের বড় জয় নিশ্চিত করেন।

লিভারপুল গ্রুপ পর্ব থেকে সেমি পর্যন্ত শক্ত প্রতিপক্ষের বিপক্ষে খেলে এসেছে। গ্রুপ পর্বে পিএসজি-নাপোলির বিপক্ষে লড়ে শেষ ষোলোয় ওঠে ক্লপের দল। এরপর বায়ার্ন মিউনিখকে হারিয়ে শেষ আটের আসে লিভারপুল। এবার পোর্তকে উড়িয়ে সালাহ, মানে এবং ফিরমিনোরা জানান দিলেন সেমিতে বার্সার জন্য প্রস্তুত তারা।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026