1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আগামী পাঁচ বছরে নবায়নযোগ্য উৎস থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা চট্টগ্রামকে লজিস্টিক হাব হিসেবে গড়ে তুলতে সরকারের মেগা পরিকল্পনা ঢালাও আসামি ও নানা অসংগতি: ঝুলে আছে জুলাই আন্দোলনের অধিকাংশ মামলার তদন্ত মেক্সিকো ও ইংল্যান্ডের নকআউট পর্বের ম্যাচ নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে লালমনিরহাটে যৌতুকবিহীন ৭ জুটির গণবিয়ে সম্পন্ন, এলাকায় ব্যাপক প্রশংসা ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও শেষ বিদায়ের আনুষ্ঠানিক কর্মসূচি শুরু আগামী আগস্ট মাসজুড়ে অনলাইনে নেওয়া হবে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আবেদন ক্রিশ্চিয়ানো রোনালদোর মানবিকতা: ভূমিকম্পে পা হারানো ভেনেজুয়েলার শিশুকে জার্সি ও ভিডিও বার্তা প্রেরণ আয়াতুল্লাহ খামেনির শেষকৃত্য: পাঁচ হাজারেরও বেশি স্কুল উন্মুক্ত করল ইরান বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

মাঠে গেল দুই দলের কড়া নির্দেশ মনোনয়নপত্র প্রত্যাহার করতে বলল বিএনপি

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২০ এপ্রিল, ২০২৪
  • ১৫৮ বার দেখা হয়েছে

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে অনেকটা বেকায়দায় পড়েছে রাজপথের প্রধান বিরোধী দল বিএনপি। দলীয়ভাবে এ নির্বাচন বর্জন করলেও তৃণমূলের অনেকেই ভোট করতে আগ্রহী। ৮ মে প্রথম ধাপে ১৫০ উপজেলায় ভোট। এর মধ্যে বিএনপির ৪৫ নেতা মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে জানা গেছে। যেসব জেলায় নেতারা মনোনয়নপত্র জমা দিয়েছেন তাদের সঙ্গে কেন্দ্র থেকে যোগাযোগ করে জেলার শীর্ষ নেতাদের মাধ্যমে তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। সোমবার (২২ এপ্রিল) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। এ সময় পর্যন্ত দলটি দেখতে চায় মনোনয়নপত্র জমা দেওয়া নেতারা কী করেন। এ নির্দেশনা অমান্য করে যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। জানা যায়, যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন সেসব নেতার নামের তালিকা কেন্দ্রে পাঠাতে তৃণমূলকে নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচনে বিএনপি নেতাদের মনোনয়নপত্র জমা দেওয়া প্রসঙ্গে দলটির একাধিক শীর্ষ নেতা জানান, বিএনপি উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিয়েছে। এ সিদ্ধান্ত যারা অমান্য করে নির্বাচনে অংশ নেবেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। তাদের দল থেকে বহিষ্কার করা হবে। ঢাকা মহানগরী দক্ষিণ বিএনপির সদস্যসচিব ও ফেনী-১ আসনের সাংগঠনিক সমন্বয়ক রফিকুল আলম মজনু বলেন, ‘আমরা আশাবাদী যারা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সবাই দলীয় সিদ্ধান্ত মেনে ২২ এপ্রিলের আগেই তা প্রত্যাহার করে নির্বাচন থেকে সরে দাঁড়াবেন।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026