1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সাবেক স্পিকারের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হাওর ও জলাভূমি সংরক্ষণ আইন-২০২৬ পাস, দেশের জলাভূমি ব্যবস্থাপনায় নতুন ধারা শুরু বর্তমানে বাংলাদেশ একমাত্র দেশ, যেখানে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে : জ্বালানি মন্ত্রী ইরানের হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ: আন্তর্জাতিক জ্বালানি নিরাপত্তায় নতুন চাপ দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ চলছে মার্কিন আকাশে রহস্যময় ‘ডুমসডে প্লেন’ উড্ডয়ন হজ ফ্লাইট ১৮ এপ্রিল থেকে শুরু হবে: ধর্মমন্ত্রী ইরানের সামরিক কমান্ডার হত্যার মধ্য দিয়ে বাহিনীকে দমন করা সম্ভব নয়: খামেনি শামা-তারেক-জাইমাকে নিয়ে বিভ্রান্তিকর পোস্ট: জামায়াতকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা ট্রাম্পের দাবি: ভেনেজুয়েলায় তিনি জনপ্রিয়, প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়ার ইঙ্গিত

এমপিদের হস্তক্ষেপ বন্ধে কঠোর আওয়ামী লীগ ♦ উপজেলা নির্বাচন নিয়ে দলের ভিতরে বাইরে আলোচনা ♦ নির্বাচনের দিনক্ষণ যতই ঘনিয়ে আসছে, এমপি-মন্ত্রীদের ‘অযাচিত’ হস্তক্ষেপের চিত্র ততই পরিষ্কার হচ্ছে

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৬ এপ্রিল, ২০২৪
  • ১৮৩ বার দেখা হয়েছে

নির্বাচন কমিশন ঘোষিত প্রথম দুই ধাপের উপজেলা নির্বাচনে প্রার্থীর মনোনয়নপত্র জমা দেওয়া শুরু না হলেও এ নির্বাচন কেন্দ্র করে আওয়ামী লীগের মাঠপর্যায়ে বিভেদ প্রকাশ্যে আসছে। পুরোদমে নির্বাচন শুরু হলে অভ্যন্তরীণ কোন্দল, সংঘাত-সংঘর্ষ বাড়ার আশঙ্কা করছেন দলটির নেতারা। অবাধ ও সুষ্ঠু নির্বাচন করা নিয়ে দলের ভিতরে-বাইরে নানা আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে উপজেলা নির্বাচন কেন্দ্র করে দলীয় এমপি-মন্ত্রীদের ‘অযাচিত’ হস্তক্ষেপ বন্ধে কঠোর অবস্থান নিয়েছে আওয়ামী লীগের নীতিনির্ধারণী ফোরাম। তারা বলছেন, উপজেলা নির্বাচনে যে কেউ প্রার্থী হতে পারবেন। এ ব্যাপারে এমপি-মন্ত্রীদের হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না।

জানা গেছে, আসন্ন উপজেলা ভোটে নৌকা প্রতীক না দেওয়ায় উপজেলায় ‘পরিবারতন্ত্র’ কায়েম করার সব প্রস্তুতি শুরু করেছেন কিছু এমপি-মন্ত্রী। ছেলে, বউ, মেয়ে, ভাই, শ্যালক, ভগ্নিপতি, ভাগনে, বেয়াইদের উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা করছেন তারা। কেন্দ্রের নির্দেশনায় বলা হয়েছে, কাউকে প্রার্থী করা যাবে না। কিন্তু এমপিরা কেন্দ্রের নির্দেশনা মানছেন না। তারা প্রার্থিতা ঘোষণা করছেন আত্মীয়স্বজনসহ নিজের পছন্দের ব্যক্তিকে। ফলে মাঠপর্যায়ে অসন্তোষ বিরাজ করছে। উপজেলায় এমপিরা যেন হস্তক্ষেপ করতে না পারেন সেজন্য কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিচ্ছে আওয়ামী লীগ। এ নিয়ে দলের হাইকমান্ডের কঠোর মনোভাব ইতোমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে। তারপরও কিছু জায়গায় এমপি-মন্ত্রীদের হস্তক্ষেপ বন্ধ হয়নি। যতই নির্বাচনের দিনক্ষণ ঘনিয়ে আসছে, এমপি-মন্ত্রীদের ‘অযাচিত’ হস্তক্ষেপের স্বরূপ ততই বেরিয়ে আসছে।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026