1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরে নির্বাচনের ঘোষণা নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে প্রাণহানি: তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস অর্থমন্ত্রীর লালমনিরহাটকে উত্তরাঞ্চলের প্রধান অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি ত্রাণমন্ত্রীর ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে: রুহুল কবির রিজভী গণতন্ত্র রক্ষা ও কাঙ্ক্ষিত উন্নয়নে জাতীয় ঐক্যের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দেশের ১৮ কোটি মানুষের সার্বিক কল্যাণে সরকার কাজ করছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী যুবসমাজের কর্মসংস্থান নিশ্চিত হলে সমাজে অপরাধ প্রবণতা কমে আসবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার: সমাজকল্যাণমন্ত্রী আমদানি শুল্ক প্রত্যাহারে ট্রাম্পের সঙ্গে আলবানিজের ফলপ্রসূ আলোচনা

বিশ্বকাপে বাংলাদেশের চূড়ান্ত দল ঘোষণা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০১৯
  • ২৪৩ বার দেখা হয়েছে

ইংল্যান্ডে অনুষ্ঠেয় আইসিসি ওয়ানডে বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিশ্বকাপ দলে প্রথমবারের মতো জায়গা করে নিয়েছেন লিটন কুমার দাস, মোহাম্মদ মিঠুন, মুস্তাফিজুর রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, সাইফ উদ্দিন, মেহেদি হাসান মিরাজ ও আবু জায়েদ রাহী। এর মধ্যে আবু জায়েদ রাহীর ওয়ানডেতেই অভিষেক হয়নি।

মূল দল ঠিক রেখে ত্রিদেশীয় সিরিজে স্ট্যান্ড বাই হিসেবে রাখা হয়েছে নাঈম হাসান ও ইয়াসির রাব্বিকে।ইনজুরির কারণে দল থেকে বাদ পড়ছেন তাসকিন আহমেদ।

আজ মঙ্গলবার দুপুরে মিরপুরে এক সংবাদ সম্মেলনে দলের সদস্যদের নাম ঘোষণা করেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। এ সময় উপস্থিত ছিলেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান, নির্বাচক হাবিবুল বাশার সুমন এবং বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

বাংলাদেশ দল : মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, রুবেল হোসেন, সৌম্য সরকার, মুস্তাফিজুর রহমান, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, লিটন দাস, মিঠুন, সাইফ উদ্দিন, মেহেদি হাসান মিরাজ, আবু জায়েদ রাহী।

এছাড়া ত্রিদেশীয় সিরিজে স্ট্যান্ড বাই-নাঈম হাসান ও ইয়াসির রাব্বি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026