1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরে নির্বাচনের ঘোষণা নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে প্রাণহানি: তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস অর্থমন্ত্রীর লালমনিরহাটকে উত্তরাঞ্চলের প্রধান অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি ত্রাণমন্ত্রীর ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে: রুহুল কবির রিজভী গণতন্ত্র রক্ষা ও কাঙ্ক্ষিত উন্নয়নে জাতীয় ঐক্যের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দেশের ১৮ কোটি মানুষের সার্বিক কল্যাণে সরকার কাজ করছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী যুবসমাজের কর্মসংস্থান নিশ্চিত হলে সমাজে অপরাধ প্রবণতা কমে আসবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার: সমাজকল্যাণমন্ত্রী আমদানি শুল্ক প্রত্যাহারে ট্রাম্পের সঙ্গে আলবানিজের ফলপ্রসূ আলোচনা

ধোনির জন্য সব বিক্রি করতে চেয়েছিলেন শাহরুখ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৫ এপ্রিল, ২০১৯
  • ৩০২ বার দেখা হয়েছে

মহেন্দ্র সিং ধোনির প্রতি বলিউড তারকা শাহরুখ খানের মুগ্ধতা আজকের নয়। সাবেক ভারতীয় অধিনায়ককে দলে পেতে নিজের সর্বস্ব নাকি বিক্রি করে দিতে রাজি ছিলেন বলিউড কিং!

দেখতে দেখতে বারো মৌসুম হয়ে গেল আইপিএলে। আইপিএলের মঞ্চে অনেক কিছু দেখা গেলেও, একটা জিনিস কখনই দেখা যায়নি মহেন্দ্র সিং ধোনি কখনোই শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্সের জার্সি গায়ে খেলেননি। বলিউড তারকার মনে সুপ্ত ইচ্ছা সব সময়ই ছিল ধোনিকে দলে নেওয়ার। কিন্তু দুইয়ে দুইয়ে কখনোই চার মেলেনি। ধোনিকে দলে নিতে শাহরুখ কতটা মরিয়া ছিলেন, সেটি তাঁর একটি মন্তব্যেই পরিষ্কার—সাবেক ভারতীয় অধিনায়ককে দলে নেওয়ার বিনিময়ে নিজের সর্বস্ব নাকি বিক্রি করতে রাজি ছিলেন তিনি!
গত বারো মৌসুমে সৌরভ গাঙ্গুলী থেকে শুরু করে ব্রেন্ডন ম্যাককালাম; গৌতম গম্ভীর থেকে শুরু করে দিনেশ কার্তিক— বেশ কয়েকজন অধিনায়কই দেখেছে কলকাতা নাইট রাইডার্স। কিন্তু শাহরুখ ধোনিকে সব সময়ই চেয়েছিলেন। মজা করেই বলেছেন, ‘ধোনিকে পেতে দরকার হলে আমি আমার পায়জামা বিক্রি করতেও রাজি আছি। কিন্তু ধোনি নিলামে উঠলে তবেই না তাকে কিনব!’

Eprothom Alo
ম্যাচ পাতানোর দায়ে মাঝে দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছিল চেন্নাই সুপার কিংস। তখন উপায় না পেয়ে দুই মৌসুম রাইজিং পুনে সুপারজায়ান্টসে যোগ দিয়েছিলেন ধোনি। সেখানে যোগ্য কদর পাননি ভারতকে সব বৈশ্বিক ট্রফি জেতানো সাবেক এই অধিনায়ক। তাঁকে উপেক্ষা করে এক মৌসুম স্টিভ স্মিথকে অধিনায়কত্ব দেওয়া হয়েছিল। পরে চেন্নাই আইপিএলে ফিরে আসলে ধোনি ফেরার ব্যাপারে একটুও দেরি করেননি। তবে সে সময় গুঞ্জন উঠেছিল ধোনিকে নিতে মরিয়া কলকাতা। কিন্তু ধোনির মন যে পড়ে ছিল চেন্নাইতেই! চোখ বন্ধ করে নিজের ‘ঘরে’ চলে যান ধোনি। এই চেন্নাইকেই আইপিএল-সেরা বানিয়েছেন চারবার।

গতকাল ম্যাচেও ধোনির কাছে আরেকবার হারতে হয়েছে কলকাতার ‘নাইট’ দের। এই নিয়ে এই মৌসুমে দুইবারের দেখায় দুইবারই চেন্নাইয়ের কাছে হারল কলকাতা। শাহরুখও গ্যালারিতে বসে থেকে থেকে আবারও দেখলেন, কেন আইপিএলে অধিনায়ক হিসেবে ধোনি সবার সেরা!

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026