1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ১০ জুন ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
যথাযোগ্য মর্যাদায় দেশে আজ পালিত হচ্ছে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস সোনার দামে রেকর্ড পতন: ভরিতে কমল ৫ হাজার ৪৮২ টাকা বন্ধের প্রক্রিয়ায় পাঁচটি আর্থিক প্রতিষ্ঠান, আমানতকারীরা পাবেন সর্বোচ্চ ১০ লাখ টাকা আইসল্যান্ডকে হারিয়ে জয়ের ধারায় বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা উপকূলীয় অঞ্চলে আরও পাঁচটি নতুন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করবে ইরান হরমুজ প্রণালিতে ওয়াশিংটন-তেহরান সংঘাত: মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা ড্রোন হামলা পাঁচ দিন পর শুরু হচ্ছে ৪৮ দলের ফিফা বিশ্বকাপ, চূড়ান্ত সময়সূচি প্রকাশ ডিজিটাল মাধ্যমে নারী ও শিশুদের নিরাপত্তায় সমন্বিত উদ্যোগের তাগিদ ভারতীয় সীমান্ত দিয়ে পুশইনের চেষ্টার প্রতিবাদে জামায়াতের বিবৃতি জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছাতে ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা সরকারের

পাঁচ বিভাগে শেখ হাসিনার জনসভার তারিখ ঘোষণা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩
  • ১৬৭ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক

আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার নির্বাচনী জনসভার তারিখ ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (১৯ ডিসেম্বরের) আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক সায়েম খান জানান, হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহ পরাণ (রহ.)-এর মাজার জিয়ারতের পর আনু্ষ্ঠানিকভাবে শেখ হাসিনার নির্বাচনী সফর শুরু হবে।

তিনি বলেন, সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে বুধবার (২০ ডিসেম্বর) ভাষণ দেবেন শেখ হাসিনা। এরপর বিভিন্ন বিভাগে ও জেলায় আওয়ামী লীগের নির্বাচনি জনসভায় বক্তব্য রাখবেন তিনি। এর মধ্যে পাঁচ বিভাগের ৮ জেলায় ৯টি নির্বাচনী জনসভার তারিখ ঘোষণা করা হয়েছে।

সায়েম খান জানান, আগামী ২১ ডিসেম্বর (বৃহস্পতিবার) বিকাল ৩টায় রংপুর বিভাগের পঞ্চগড় ও লালমনিরহাট, রাজশাহী বিভাগের নাটোর ও পাবনা এবং চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়িতে শেখ হাসিনা ভার্চুয়ালি নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন।

আগামী ২৯ ডিসেম্বর বরিশাল সফরে যাবেন শেখ হাসিনা। ওইদিন বিকেল ৩টায় বরিশাল জেলা সদরে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন আওয়ামী লীগ সভাপতি।

এরপর ৩০ ডিসেম্বর (শনিবার) গোপালগঞ্জ-৩ আসনে নিজের নির্বাচনী এলাকায় (টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া) এবং মাদারীপুর-৩ নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন শেখ হাসিনা।

তফসিল অনুযায়ী, ২০২৪ সালের সাত জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে। এছাড়া মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ছিল ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ছিল ১ থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত, মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল ও নিষ্পত্তির সময় ছিল ৬ থেকে ১৫ ডিসেম্বর।

প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিল ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দের সময় ছিল ১৮ ডিসেম্বর পর্যন্ত এবং নির্বাচনী প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে জানুয়ারির ৫ তারিখ পর্যন্ত চলবে বলে জানায় ইসি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026