1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ১০ জুন ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
যথাযোগ্য মর্যাদায় দেশে আজ পালিত হচ্ছে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস সোনার দামে রেকর্ড পতন: ভরিতে কমল ৫ হাজার ৪৮২ টাকা বন্ধের প্রক্রিয়ায় পাঁচটি আর্থিক প্রতিষ্ঠান, আমানতকারীরা পাবেন সর্বোচ্চ ১০ লাখ টাকা আইসল্যান্ডকে হারিয়ে জয়ের ধারায় বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা উপকূলীয় অঞ্চলে আরও পাঁচটি নতুন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করবে ইরান হরমুজ প্রণালিতে ওয়াশিংটন-তেহরান সংঘাত: মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা ড্রোন হামলা পাঁচ দিন পর শুরু হচ্ছে ৪৮ দলের ফিফা বিশ্বকাপ, চূড়ান্ত সময়সূচি প্রকাশ ডিজিটাল মাধ্যমে নারী ও শিশুদের নিরাপত্তায় সমন্বিত উদ্যোগের তাগিদ ভারতীয় সীমান্ত দিয়ে পুশইনের চেষ্টার প্রতিবাদে জামায়াতের বিবৃতি জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছাতে ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা সরকারের

ডিজিটাল মাধ্যমে নারী ও শিশুদের নিরাপত্তায় সমন্বিত উদ্যোগের তাগিদ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ২৩ বার দেখা হয়েছে

রাজধানী ডেস্ক

সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে মন্তব্য করেছেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী। মঙ্গলবার দুপুরে কেরানীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে নারী ও শিশুদের ওপর নির্যাতন, যৌন হয়রানি এবং বিভিন্ন অপরাধের বিরুদ্ধে আয়োজিত এক সচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। সভায় বক্তারা সাইবার অপরাধের বর্তমান চিত্র, এর ভয়াবহতা এবং তা প্রতিরোধে সামাজিক সচেতনতা ও পারিবারিক মূল্যবোধের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী বলেন, বিভিন্ন জরিপে দেখা গেছে সামাজিক যোগাযোগমাধ্যম ও অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মে অনেক নারী কোনো না কোনো ধরনের ডিজিটাল সহিংসতার শিকার হচ্ছেন। একই সঙ্গে বিপুলসংখ্যক শিশু সাইবার বুলিং, অনলাইন যৌন হয়রানি ও বিভিন্ন ধরনের ডিজিটাল অপরাধের মারাত্মক ঝুঁকিতে রয়েছে। দেশের বর্তমান প্রেক্ষাপটে প্রযুক্তির ব্যবহার ও ইন্টারনেটের সহজলভ্যতা বাড়ার সঙ্গে সঙ্গে এসব অপরাধের ধরন ও ভয়াবহতাও ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে।

তিনি আরও বলেন, বর্তমান সময়ে সাইবার বুলিং, অনলাইনে হেনস্তা বা হুমকি, ব্যক্তিগত তথ্য ও ছবি অপব্যবহার এবং ব্ল্যাকমেইলিংয়ের মতো ডিজিটাল অপরাধগুলো সমাজে নতুন সামাজিক ও মানসিক চ্যালেঞ্জ তৈরি করেছে। এই ক্রমবর্ধমান অপরাধের হাত থেকে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে কেবল একক কোনো উদ্যোগ যথেষ্ট নয়। এ জন্য পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, স্থানীয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমন্বিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে অভিভাবকদের সন্তানদের ইন্টারনেট ব্যবহারের বিষয়ে আরও বেশি সচেতন এবং দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানান তিনি।

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উমর ফারুকের সভাপতিত্বে এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুস সাত্তার বেগের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সচেতনতামূলক সভায় অন্যান্য সরকারি কর্মকর্তা ও স্থানীয় প্রতিনিধিরা অংশ নেন। সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল মাওয়া, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মালা বড়াল, পরিবার পরিকল্পনা কর্মকর্তা দিলারা খাতুন এবং মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন মোল্লা। এ ছাড়া উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় জনপ্রতিনিধি, ধর্মীয় নেতা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা সভায় উপস্থিত হয়ে নিজ নিজ মতামত তুলে ধরেন।

সভায় অংশ নেওয়া বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বক্তারা নারী ও শিশুদের প্রতি সব ধরনের সহিংসতা ও সাইবার অপরাধ প্রতিরোধে তৃণমূল পর্যায়ে সামাজিক সচেতনতা বৃদ্ধির তাগিদ দেন। তারা বলেন, ডিজিটাল মাধ্যমে অপরাধ দমনে শুধু আইনের কঠোর প্রয়োগই যথেষ্ট নয়, বরং পারিবারিক ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করা অত্যন্ত জরুরি। সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ এবং অপরাধীদের দ্রুত শাস্তির আওতায় আনার মাধ্যমেই কেবল একটি নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তোলা সম্ভব। আধুনিক প্রযুক্তির ইতিবাচক ব্যবহারের পাশাপাশি এর নেতিবাচক দিকগুলো সম্পর্কে নতুন প্রজন্মকে সচেতন করার বিষয়েও সভায় সর্বসম্মত গুরুত্বারোপ করা হয়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026