1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ১০ জুন ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
যথাযোগ্য মর্যাদায় দেশে আজ পালিত হচ্ছে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস সোনার দামে রেকর্ড পতন: ভরিতে কমল ৫ হাজার ৪৮২ টাকা বন্ধের প্রক্রিয়ায় পাঁচটি আর্থিক প্রতিষ্ঠান, আমানতকারীরা পাবেন সর্বোচ্চ ১০ লাখ টাকা আইসল্যান্ডকে হারিয়ে জয়ের ধারায় বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা উপকূলীয় অঞ্চলে আরও পাঁচটি নতুন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করবে ইরান হরমুজ প্রণালিতে ওয়াশিংটন-তেহরান সংঘাত: মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা ড্রোন হামলা পাঁচ দিন পর শুরু হচ্ছে ৪৮ দলের ফিফা বিশ্বকাপ, চূড়ান্ত সময়সূচি প্রকাশ ডিজিটাল মাধ্যমে নারী ও শিশুদের নিরাপত্তায় সমন্বিত উদ্যোগের তাগিদ ভারতীয় সীমান্ত দিয়ে পুশইনের চেষ্টার প্রতিবাদে জামায়াতের বিবৃতি জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছাতে ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা সরকারের

ঢাকায় আ.লীগের বিজয় শোভাযাত্রায় নেতাকর্মীদের ঢল

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩
  • ১৬৫ বার দেখা হয়েছে

মহান বিজয় দিবস উপলক্ষ্যে মঙ্গলবার রাজধানী ঢাকায় বিজয় শোভাযাত্রা করেছে আওয়ামী লীগ। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের এ বিজয় শোভাযাত্রায় দলটির হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক যোগ দেয়।

ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি) ও সোহরাওয়ার্দী উদ্যানের সামনে তৈরি অস্থায়ী মঞ্চে দুপুর পৌনে ২টায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে শুরু হয় বিজয় শোভাযাত্রার আয়োজন।

এ সময় মঞ্চে দেশাত্মবোধক গান পরিবেশন করেন শিল্পীরা। অনুষ্ঠানের প্রধান অতিথি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বক্তৃতা শেষে বিজয় শোভাযাত্রার উদ্বোধন করেন।

বেলা ১২টার পর থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে জড়ো হতে থাকেন। শত শত পিকআপ ভ্যানে তারা বিজয় শোভাযাত্রা মঞ্চের কাছে এসে নামে। নির্ধারিত সময়ের আগেই আওয়ামী লীগের কেন্দ্রীয়, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণসহ সহযোগী এবং ভাতৃপ্রতিম সংগঠনের নেতারা অস্থায়ী মঞ্চে এসে উপস্থিত হন। মঞ্চে ঢাকা-১০ আসনে আওয়ামী লীগের প্রার্থী অভিনেতা ফেরদৌস আহমেদসহ ঢাকা মহানগর এলাকার অন্য প্রার্থীরা উপস্থিত ছিলেন।

ওবায়দুল কাদেরের উদ্বোধনী ঘোষণার পর শোভাযাত্রা শুরু হয়ে শাহবাগ, এলিফ্যান্ট রোড, সায়েন্সল্যাব হয়ে ধানমন্ডি ৩২ নম্বরে ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবনের সামনে গিয়ে শেষ হয়।

বিজয় শোভাযাত্রায় আওয়ামী লীগের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ, ঢাকা জেলা, বিভিন্ন থানা, ওয়ার্ড ও ইউনিটের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে যোগ দেন। দলটির বিভিন্ন সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরাও ঢোলবাদ্য বাজিয়ে মিছিল নিয়ে যোগ দেন এ শোভাযাত্রায়। মিরপুরের এমপি ইলিয়াস উদ্দিন মোল্লা বেশ কয়েকটি ট্রাকের ওপর নৌকা বসিয়ে বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে বিজয় শোভাযাত্রায় যোগ দেন। আরও অনেকের সঙ্গে ছিল বিভিন্ন আকৃতির নৌকা। এ সময় আওয়ামী লীগ, সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মী এবং সমর্থকরা নৌকা প্রতীকের সমর্থনে স্লোগান দেন। এ সময় বিভিন্ন ট্রাক ও পিকআপ থেকে ‘জয় বাংলা জিতবে এবার নৌকা’ গানও বাজানো হয়।

শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে ওবায়দুল কাদের বলেন, দেশের ৭০ শতাংশ মানুষ শেখ হাসিনাকে ভোট দেবে। ১৮৯৬ জন ফাইনাল খেলায় অংশ নিচ্ছে। ২৮ অক্টোবর বিএনপি লাল কার্ড খেয়ে বিদায় নিয়েছে। বিএনপি ভুয়া! তাদের নেতা নেই, নির্বাচন ও আন্দোলন করবেন কাকে দিয়ে? এ সময় ঢাকা জেলার ১৯টি আসনে আওয়ামী লীগের প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে ওবায়দুল কাদের বলেন, যারা নির্বাচনে বাধা দেবে, তাদের প্রতিহত করে শেখ হাসিনাকে পঞ্চমবারের মতো বিজয়ের বন্দরে পৌঁছাব। সামনে আসছে ভালো দিন, নৌকা মার্কায় ভোট দিন।

ক্ষমতাসীন আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রাটি সোমবার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু কুয়েতের আমিরের মৃত্যুতে ওই দিন রাষ্ট্রীয় শোক পালন করায় এক দিন পিছিয়ে মঙ্গলবার এ শোভাযাত্রার আয়োজন করা হয়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026