1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ১০ জুন ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
মাঠের ভেতর আবারও হৃদরোগে আক্রান্ত এরিকসেন, ফুটবল ভবিষ্যৎ নিয়ে সংশয় নির্বাচনী দায়িত্ব পালনে নিহতদের পরিবার পাবে ১০ লাখ টাকা, নতুন নীতিমালা অনুমোদন পুলিশের ওপর হামলা চালিয়ে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামিকে ছিনতাই মেসিদের হারানোর হুঙ্কার আলজেরীয় মিডফিল্ডারের, সমীহ অধিনায়কের ভারসাম্যপূর্ণ পররাষ্ট্র নীতি অনুসরণ করছে বর্তমান সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী যথাযোগ্য মর্যাদায় দেশে আজ পালিত হচ্ছে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস সোনার দামে রেকর্ড পতন: ভরিতে কমল ৫ হাজার ৪৮২ টাকা বন্ধের প্রক্রিয়ায় পাঁচটি আর্থিক প্রতিষ্ঠান, আমানতকারীরা পাবেন সর্বোচ্চ ১০ লাখ টাকা আইসল্যান্ডকে হারিয়ে জয়ের ধারায় বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা উপকূলীয় অঞ্চলে আরও পাঁচটি নতুন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করবে ইরান

নিষেধাজ্ঞা উপেক্ষা করেই আজ সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল নির্বাচনকে ভোটারবিহীন করার কৌশল বিএনপির

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩
  • ১৫৩ বার দেখা হয়েছে

আসন্ন সংসদ নির্বাচনের আগে রাজনৈতিক কর্মসূচি পালনের ওপর নিষেধাজ্ঞা উপেক্ষা করেই আজ মঙ্গলবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালনের ডাক দিয়েছে বিএনপিসহ সমমনা দলগুলো। সরকার পতনের এক দফা দাবি এবং ‘একতরফা ও প্রহসনে’র নির্বাচনের তপশিল বাতিলের দাবিতে এ কর্মসূচি পালন করবে তারা। একই দাবিতে চলমান কর্মসূচিতে ‘ভিন্নতা’ এনে আন্দোলন অব্যাহত রাখবে বিরোধী দলগুলো। রাজপথের আন্দোলনে ‘শক্ত প্রতিরোধ’ গড়ে তোলার পাশাপাশি নির্বাচনকে ‘ভোটারবিহীন’ করতে নিয়েছে নানা উদ্যোগ।

দলীয় সূত্র জানায়, সাধারণ মানুষের কাছে নির্বাচনকে ‘তামাশা ও অর্থহীন’ হিসেবে তুলে ধরার চেষ্টা করবে দীর্ঘ ১৭ বছর ক্ষমতার বাইরে থাকা বিরোধী দলটি। ভোটদানে নিরুৎসাহিত করতে সামাজিক যোগাযোগমাধ্যমসহ ভিন্ন কৌশলে ব্যাপক কার্যক্রম চালাবেন দলটির সর্বস্তরের নেতাকর্মী। রাজপথে আন্দোলনকে আরও জোরদার করতে জামায়াতে ইসলামী, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনসহ বাম ঘরানার দলকেও ঐক্যবদ্ধভাবে একই কর্মসূচি পালন করার ব্যাপারে উদ্যোগ নেওয়া হয়েছে। আজ হরতাল শেষে নতুন কর্মসূচি ঘোষণা  করবে তারা। সেখান থেকে অবরোধের মতো নতুন কর্মসূচি দিতে পারে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সমকালকে বলেন, একাত্তরের চেয়েও ভয়াবহ একটা সংকটের মুখোমুখি দাঁড়িয়ে প্রিয় মাতৃভূমি। এখানে দেশের ১৮ কোটি মানুষ এবং গণতান্ত্রিক বিশ্বের বিপক্ষে দাঁড়িয়ে আওয়ামী ডামি, আওয়ামী স্বতন্ত্র, আওয়ামী নৌকা, মনোনীত নৌকা, অনুমতিক্রমে স্বতন্ত্র, বিদ্রোহী নৌকা আওয়ামী জোট, আওয়ামী পার্টির এক অদ্ভুত বা কিম্ভূতকিমাকার নির্বাচনের আয়োজন চলছে। এক ক্লাবের খেলা চলছে। খেলোয়াড়ও একই দলের। যেটা লাউ, সেটাই কদু। নিজেরাই নিজেদের বিরোধী দল। এই নির্বাচনে জনগণের কোনো অংশগ্রহণ থাকবে না। তিনি জনগণকে নির্বাচন বর্জনের আহ্বান জানান।

বিএনপিসহ নিবন্ধিত-অনিবন্ধিত প্রায় ৬৩টি রাজনৈতিক দল আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠেয় দ্বাদশ সংসদ নির্বাচন বর্জন করেছে। নির্দলীয় সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও সবার অংশগ্রহণে নির্বাচনের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছে এসব দল। ‘একতরফা’ নির্বাচনের বিরুদ্ধে রাজপথের আন্দোলন ও নির্বাচনবিরোধী প্রচারণা চালাচ্ছে তারা। অন্যদিকে নিবন্ধিত ২৭টি রাজনৈতিক দল নির্বাচনী ট্রেনে যাত্রা শুরু করেছে। গতকাল সোমবার নির্বাচনী প্রতীক বরাদ্দের পর থেকেই শুরু হয়েছে নির্বাচনী প্রচারণা। নির্বাচনে অংশ নেওয়া মিত্র জাতীয় পার্টি ও শরিক ১৪ দলের সঙ্গে আসন সমঝোতাও করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026