1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ১০ জুন ২০২৬, ০১:২২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
মাঠের ভেতর আবারও হৃদরোগে আক্রান্ত এরিকসেন, ফুটবল ভবিষ্যৎ নিয়ে সংশয় নির্বাচনী দায়িত্ব পালনে নিহতদের পরিবার পাবে ১০ লাখ টাকা, নতুন নীতিমালা অনুমোদন পুলিশের ওপর হামলা চালিয়ে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামিকে ছিনতাই মেসিদের হারানোর হুঙ্কার আলজেরীয় মিডফিল্ডারের, সমীহ অধিনায়কের ভারসাম্যপূর্ণ পররাষ্ট্র নীতি অনুসরণ করছে বর্তমান সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী যথাযোগ্য মর্যাদায় দেশে আজ পালিত হচ্ছে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস সোনার দামে রেকর্ড পতন: ভরিতে কমল ৫ হাজার ৪৮২ টাকা বন্ধের প্রক্রিয়ায় পাঁচটি আর্থিক প্রতিষ্ঠান, আমানতকারীরা পাবেন সর্বোচ্চ ১০ লাখ টাকা আইসল্যান্ডকে হারিয়ে জয়ের ধারায় বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা উপকূলীয় অঞ্চলে আরও পাঁচটি নতুন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করবে ইরান

জাতীয় সংসদ নির্বাচন: ১২৫ আসনে সহিংসতার আশঙ্কা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩
  • ১৫৯ বার দেখা হয়েছে
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সারা দেশে ১২৫ আসনে সহিংসতার আশঙ্কা করছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী। এসব এলাকায় বাড়তি নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। গোয়েন্দা সূত্রের উদ্ধৃতি দিয়ে পুলিশ এসব তথ্য জানিয়েছে।

আগাম অনুসন্ধানে পাওয়া তথ্যের উদ্ধৃতি দিয়ে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী জানিয়েছে, এই সংঘাতের পেছনে রয়েছে নির্বাচনে প্রভাব বিস্তার করে জয়লাভের চেষ্টা, প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে আর্থিক ও পেশিশক্তির ব্যবহার এবং অপেক্ষাকৃত দুর্বল প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে কোণঠাসা করে রাখার চেষ্টা।

 

পুলিশ সূত্রে জানা গেছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে দেশের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন গ্রুপের মধ্যে সংঘাত-সংঘর্ষ শুরু হয়েছে। নির্বাচনে এখনো আনুষ্ঠানিক প্রচারণা তেমন শুরু না হলেও সংবাদমাধ্যমে এরই মধ্যে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের নানা তথ্য প্রকাশিত হয়েছে।

সর্বশেষ গত ১৪ ডিসেম্বর কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের সাতজন আহত হয়।

এ ঘটনায় থানায় পাল্টাপাল্টি মামলা হয়েছে। মামলায় দুই পক্ষের তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

একই দিন আপিল শুনানি কার্যক্রমে অংশগ্রহণের জন্য নির্বাচন ভবনে এসে সংঘর্ষে জড়ায় কুমিল্লা-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা। পুলিশ পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026