1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ১০ জুন ২০২৬, ০১:২২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
মাঠের ভেতর আবারও হৃদরোগে আক্রান্ত এরিকসেন, ফুটবল ভবিষ্যৎ নিয়ে সংশয় নির্বাচনী দায়িত্ব পালনে নিহতদের পরিবার পাবে ১০ লাখ টাকা, নতুন নীতিমালা অনুমোদন পুলিশের ওপর হামলা চালিয়ে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামিকে ছিনতাই মেসিদের হারানোর হুঙ্কার আলজেরীয় মিডফিল্ডারের, সমীহ অধিনায়কের ভারসাম্যপূর্ণ পররাষ্ট্র নীতি অনুসরণ করছে বর্তমান সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী যথাযোগ্য মর্যাদায় দেশে আজ পালিত হচ্ছে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস সোনার দামে রেকর্ড পতন: ভরিতে কমল ৫ হাজার ৪৮২ টাকা বন্ধের প্রক্রিয়ায় পাঁচটি আর্থিক প্রতিষ্ঠান, আমানতকারীরা পাবেন সর্বোচ্চ ১০ লাখ টাকা আইসল্যান্ডকে হারিয়ে জয়ের ধারায় বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা উপকূলীয় অঞ্চলে আরও পাঁচটি নতুন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করবে ইরান

আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রা দুপুরে

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩
  • ১৩০ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক

মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগকে রাজধানীতে বিজয় শোভাযাত্রা করতে ১৯ শর্তে অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আজ মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে এ র‍্যালি অনুষ্ঠিত হবে।

জানা গেছে, দুপুর ২টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (রমনা) থেকে বিজয় দিবসের শোভাযাত্রাটি মৎস্যভবন, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, শাহবাগ, এলিফ্যান্ট রোড হয়ে ধানমন্ডি ৩২ নম্বরে শেষ হবে।

শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এছাড়া আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, সহযোগী সংগঠন এবং ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতারা অংশ নেবেন।

কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে এদিন সারাদেশে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সর্বস্তরের নেতাকর্মীকে বিজয় শোভাযাত্রায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

এর আগে, সোমবার শোভাযাত্রা করবে বলে জানায় দলটি। তবে কুয়েতের আমিরের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক ঘোষণা করায় সোমবারের পরিবর্তে মঙ্গলবার করার সিদ্ধান্ত নেওয়া হয়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026