1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা ও স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর সারা দেশে ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ শিশুর মৃত্যু, মোট আক্রান্ত ৮২ হাজার ছাড়াল উপজেলা হাসপাতাল ১০১ বেডে উন্নীত ও এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর চার বিশ্ববিদ্যালয়ে নতুন পাঁচ উপ-উপাচার্য নিয়োগ সাংস্কৃতিক বৈচিত্র্যই মানবজাতির সবচেয়ে বড় শক্তি: সংস্কৃতিমন্ত্রী রিয়াল মাদ্রিদে কোচের বিদায়, আলভারেজকে পেতে ১৫০ মিলিয়ন ইউরোর প্রস্তাব প্রত্যাখ্যান ছয় নবজাতকের মৃত্যু: আদ-দ্বীন হাসপাতালের জবাবে অসন্তুষ্ট স্বাস্থ্যমন্ত্রী, ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত প্রাথমিক শিক্ষায় সংস্কৃতিভিত্তিক পাঠ্যক্রম: আগামী ৫ বছরে ৬০ হাজার কর্মসংস্থানের সম্ভাবনা সরকারের সরাসরি ক্রয় পদ্ধতিতে ইউনিসেফ থেকে হামের টিকা ক্রয়ের সিদ্ধান্ত ডেঙ্গু মোকাবিলায় চিকিৎসকদের সব ধরনের সহায়তার আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর

স্বতন্ত্রে ঘুম হারাম প্রধানমন্ত্রীর প্রতি জাপার শতভাগ আস্থা : চুন্নু শান্তি নেই তরিকত ফেডারেশন, বিএনএম ও তৃণমূল বিএনপিতে ♦ আওয়ামী লীগের অনেক হেভিওয়েট প্রার্থী ভালো নেই

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩
  • ১৫৩ বার দেখা হয়েছে

দলের গঠনতন্ত্র পরিপন্থি হলেও জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিরুদ্ধে নিজ দলের নেতা-কর্মীকে ‘স্বতন্ত্র’ প্রার্থী হওয়ার সুযোগ দিয়েছে আওয়ামী লীগ। প্রতিদ্বন্দ্বিতা ও ভোটারের উপস্থিতি নিশ্চিত করতে দলের এ কৌশল এখন অনেক হেভিওয়েট নেতা, মন্ত্রী-এমপির জন্য গলার কাঁটা। শুধু আওয়ামী লীগের স্বতন্ত্র আতঙ্কে রয়েছেন ১৪ দলের শরিকরাও।

শরিক দলের নেতাদের নৌকা দেওয়া হচ্ছে, তার পরও তাঁরা স্বতন্ত্র প্রার্থী মাঠে রাখতে কোনোভাবেই রাজি নন। তাঁরা চান না নৌকায় চড়ে আওয়ামী লীগের কারও সঙ্গে লড়াই হোক। আজকালের মধ্যেই পরিষ্কার করতে হবে কারা হবেন নৌকার মাঝি। এজন্য দফায় দফায় আওয়ামী লীগের সঙ্গে জোটসঙ্গীরা বৈঠক করলেও কোনো সুরাহা হয়নি। জোট শরিক ওয়ার্কার্স পার্টি, জাসদ, জেপি এবং নতুন নিবন্ধন পাওয়া সুপ্রিম পার্টিসহ মোট সাতটি আসন ছেড়ে দিয়েছে আওয়ামী লীগ। তারা নৌকায় চড়ার সংকেতের অপেক্ষায়। অন্যদিকে শান্তি নেই নির্বাচনে আসা জাতীয় পার্টি, তরিকত ফেডারেশনসহ বিএনএম, তৃণমূল বিএনপিতেও। এ ছাড়া নির্বাচনে অংশগ্রহণকারী বেশ কয়েকটি দল আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে কিছুদিন আগে দেখা করেছে। সরকারের প্রতি আস্থা রেখে তারা ভোটে যাওয়ার সিদ্ধান্ত জানানোর পাশাপাশি যেন সংসদ সদস্য নির্বাচিত হয়ে আসতে পারেন সেজন্য আওয়ামী লীগের আসন ‘ছাড়’ চেয়েছেন কেউ কেউ। এসব নেতা চান, হয় নৌকায় চড়ে অথবা ‘ছাড়’ দিয়ে বা ‘ছেড়ে’ দিয়ে আওয়ামী লীগ তাঁদের সংসদে নিয়ে আসুক। কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো সাড়া দেওয়া হয়নি তাঁদের।

বর্তমান সংসদে বিরোধী দল জাতীয় পার্টি বরাবরই বলে আসছে তারা আওয়ামী লীগ বিরোধী ভোট পেলেই ক্ষমতায় চলে আসবে। কিন্তু শেষ পর্যন্ত দলটি মাঠে থাকবে কি না তা নিয়ে সন্দেহ রয়েছে ক্ষমতাসীন দলের। তবে আসন সমঝোতা নিয়ে বারবার আওয়ামী লীগের সঙ্গে আলোচনা করে যাচ্ছে জাতীয় পার্র্টি। গতকাল রাতেও বৈঠক করেছে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026