1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ১০ জুন ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা ও স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর সারা দেশে ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ শিশুর মৃত্যু, মোট আক্রান্ত ৮২ হাজার ছাড়াল উপজেলা হাসপাতাল ১০১ বেডে উন্নীত ও এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর চার বিশ্ববিদ্যালয়ে নতুন পাঁচ উপ-উপাচার্য নিয়োগ সাংস্কৃতিক বৈচিত্র্যই মানবজাতির সবচেয়ে বড় শক্তি: সংস্কৃতিমন্ত্রী রিয়াল মাদ্রিদে কোচের বিদায়, আলভারেজকে পেতে ১৫০ মিলিয়ন ইউরোর প্রস্তাব প্রত্যাখ্যান ছয় নবজাতকের মৃত্যু: আদ-দ্বীন হাসপাতালের জবাবে অসন্তুষ্ট স্বাস্থ্যমন্ত্রী, ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত প্রাথমিক শিক্ষায় সংস্কৃতিভিত্তিক পাঠ্যক্রম: আগামী ৫ বছরে ৬০ হাজার কর্মসংস্থানের সম্ভাবনা সরকারের সরাসরি ক্রয় পদ্ধতিতে ইউনিসেফ থেকে হামের টিকা ক্রয়ের সিদ্ধান্ত ডেঙ্গু মোকাবিলায় চিকিৎসকদের সব ধরনের সহায়তার আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর

ফের বেড়েছে করোনা, ২৭৭ মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ১৪৬ বার দেখা হয়েছে

 

আন্তর্জাতিক অনলাইন ডেস্ক

 

করোনায় বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ২৭৭ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩৭ হাজার ৫০ জন। সুস্থ হয়েছেন ১ লাখ ২০ হাজার ৪৯৫ জন। বুধবার (১৩ ডিসেম্বর) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া যায়।

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে রাশিয়ায়। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছে ১ লাখ ৭ হাজার ১৭৪ জন এবং মৃত্যু হয়েছে ১৪৮ জনের।

এ ছাড়া যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছে ৬ হাজার ৭৮৭ জন এবং মৃত্যু হয়েছে ৩৪ জনের। জার্মানিতে আক্রান্ত হয়েছে ৭ হাজার ৯২২ জন এবং মৃত্যু হয়েছে ৮৪ জনের। পোল্যান্ডে আক্রান্ত হয়েছে ৪ হাজার ৭৮০ জন এবং মৃত্যু হয়েছে ৮ জনের। চেকিয়ায় আক্রান্ত হয়েছে ৪ হাজার ৪৮৩ জন এবং মৃত্যু হয়েছে ২ জনের।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৬৯ কোটি ৯৪ লাখ ৭ হাজার ৯৭৭ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৯ লাখ ৫৪ হাজার ৫০৮ জনের। সুস্থ হয়েছেন ৬৬ কোটি ৯২ লাখ ৮৬ হাজার ৮৫ জন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026