1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ১০ জুন ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা ও স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর সারা দেশে ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ শিশুর মৃত্যু, মোট আক্রান্ত ৮২ হাজার ছাড়াল উপজেলা হাসপাতাল ১০১ বেডে উন্নীত ও এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর চার বিশ্ববিদ্যালয়ে নতুন পাঁচ উপ-উপাচার্য নিয়োগ সাংস্কৃতিক বৈচিত্র্যই মানবজাতির সবচেয়ে বড় শক্তি: সংস্কৃতিমন্ত্রী রিয়াল মাদ্রিদে কোচের বিদায়, আলভারেজকে পেতে ১৫০ মিলিয়ন ইউরোর প্রস্তাব প্রত্যাখ্যান ছয় নবজাতকের মৃত্যু: আদ-দ্বীন হাসপাতালের জবাবে অসন্তুষ্ট স্বাস্থ্যমন্ত্রী, ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত প্রাথমিক শিক্ষায় সংস্কৃতিভিত্তিক পাঠ্যক্রম: আগামী ৫ বছরে ৬০ হাজার কর্মসংস্থানের সম্ভাবনা সরকারের সরাসরি ক্রয় পদ্ধতিতে ইউনিসেফ থেকে হামের টিকা ক্রয়ের সিদ্ধান্ত ডেঙ্গু মোকাবিলায় চিকিৎসকদের সব ধরনের সহায়তার আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর

আ.লীগের স্বতন্ত্রে সবার ভয়

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩
  • ১৭৩ বার দেখা হয়েছে

দ্বাদশ সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে যারা লড়ছেন, তাদের সিংহভাগই আওয়ামী লীগের রাজনীতি করেন। ফলে অনেক আসনে নৌকার প্রার্থীর চেয়ে আওয়ামী লীগের এসব স্বতন্ত্র প্রার্থীর দিকেই নেতাকর্মীরা বেশি ঝুঁকছেন। আবার কোথাও কোথাও নৌকার প্রার্থীর সঙ্গে স্বতন্ত্র প্রার্থীর অনুসারীদের সংঘাতের ঘটনাও ঘটছে। ফলে দলের হাইকমান্ড থেকে অনুমোদন দেওয়া হলেও এসব স্বতন্ত্রকে ‘গলার কাঁটা’ বলে মনে করছেন আওয়ামী লীগের অনেক নেতা। শুধু নৌকার প্রার্থীর কাছে নয়, এসব স্বতন্ত্র প্রার্থী ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছেন অন্যান্য দলের প্রার্থীর কাছেও। আসন ভাগাভাগি নিয়ে আওয়ামী লীগের সঙ্গে শরিকদের যে দরকষাকষি চলছে, সেখানেও এসব স্বতন্ত্র প্রার্থী একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে।

নির্বাচন কমিশনের (ইসি) তথ্যানুযায়ী, এবার ৩০০ আসনে গড়ে সাত জন করে স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। নেত্রকোনা-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন ইফতেকার উদ্দিন তালুকদার পিন্টু। তাকে উদ্দেশ করে আওয়ামী লীগের প্রার্থী অসীম কুমার উকিলের অনুসারীরা হুশিয়ারি দিয়েছেন। স্বতন্ত্র প্রার্থীর নামে ভোট চাইতে এলে দড়ি দিয়ে বেঁধে রাখা হবে বলেও হুমকি দেওয়া হচ্ছে। এ ধরনের হুমকি দেওয়ার একটি ফুটেজ ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।

ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন কাজিম উদ্দিন আহমেদ ধনু। কিন্তু ওই আসনে বেশির ভাগ নেতাকর্মী মাঠে নেমেছেন স্বতন্ত্র প্রার্থী এমএ ওয়াহেদের পক্ষে।

ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সম্পাদক পদমর্যাদার এক নেতা দৈনিক আমাদের সময়কে বলেন, ‘হাতেগোনা দু-একটি ছাড়া বাকি আসনগুলোতে নৌকার প্রার্থী স্বতন্ত্র প্রার্থীর কাছে হেরে যাবে।’ কারণ হিসেবে তিনি বলেন, ‘তৃণমূলের দীর্ঘদিনের কোন্দলের ছাপ এবারের নির্বাচনে দৃশ্যমান হবে। টানা তিনবারের এমপিরা এতদিন তৃণমূলকে থোরাই কেয়ার করছেন। কমিটি হওয়ার পথে বাধা দিয়েছেন এমপিরা। নতুন নেতৃত্ব সৃষ্টিতেও বাধা হয়ে দাঁড়িয়েছেন তারা। স্থানীয় নেতাদের অনেকে এমপি দ্বারা নির্যাতিত ও নিপীড়িত হয়েছেন। তাই সবাই একাট্টা হচ্ছেন বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থীর পক্ষে। আবার অনেকে কোন পক্ষে অবস্থান নেবেন, তা নিয়ে সিদ্ধান্তহীনতায় রয়েছেন।’বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026