1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ১০ জুন ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা ও স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর সারা দেশে ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ শিশুর মৃত্যু, মোট আক্রান্ত ৮২ হাজার ছাড়াল উপজেলা হাসপাতাল ১০১ বেডে উন্নীত ও এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর চার বিশ্ববিদ্যালয়ে নতুন পাঁচ উপ-উপাচার্য নিয়োগ সাংস্কৃতিক বৈচিত্র্যই মানবজাতির সবচেয়ে বড় শক্তি: সংস্কৃতিমন্ত্রী রিয়াল মাদ্রিদে কোচের বিদায়, আলভারেজকে পেতে ১৫০ মিলিয়ন ইউরোর প্রস্তাব প্রত্যাখ্যান ছয় নবজাতকের মৃত্যু: আদ-দ্বীন হাসপাতালের জবাবে অসন্তুষ্ট স্বাস্থ্যমন্ত্রী, ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত প্রাথমিক শিক্ষায় সংস্কৃতিভিত্তিক পাঠ্যক্রম: আগামী ৫ বছরে ৬০ হাজার কর্মসংস্থানের সম্ভাবনা সরকারের সরাসরি ক্রয় পদ্ধতিতে ইউনিসেফ থেকে হামের টিকা ক্রয়ের সিদ্ধান্ত ডেঙ্গু মোকাবিলায় চিকিৎসকদের সব ধরনের সহায়তার আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর

আগামী ১৮ ডিসেম্বর বিজয় র‌্যালি করবে আওয়ামী লীগ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩
  • ১৭৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

মহান বিজয় দিবস উপলক্ষে আগামী ১৮ ডিসেম্বর বিজয় র‌্যালি করবে আওয়ামী লীগ। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে ধানমন্ডি ৩২ নম্বর পর্যন্ত এই বিজয় র‌্যালিটি অনুষ্ঠিত হবে।

আজ সোমবার বিকেলে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠিত এক যৌথ সভায় এই কথা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দের সঙ্গে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ এবং সব সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকদের সঙ্গে এই যৌথসভা অনুষ্ঠিত হয়।

ওবায়দুল কাদের বলেন, আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী হত্যা দিবস পালন করা হবে। সেদিন বিকেলে আওয়ামী লীগের সভা অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা আলোচনা সভায় সভাপতিত্ব করবেন। ১৬ ডিসেম্বর বিজয় দিবস পালন করা হবে। সেদিন দলের পক্ষ থেকে সাভারের স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানো হবে। ১৭ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা হবে। সভায় সভাপতিত্ব করবেন দলের সভাপতি শেখ হাসিনা। এছাড়াও ১৮ ডিসেম্বর বিজয় র‌্যালি করা হবে।

 

সভায় আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ড. আব্দুর রাজ্জাক, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, জাহাঙ্গীর কবির নানক ও আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ ও আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল, মির্জা আজম ও সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026