1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
চাঁদ অভিযানে যুক্ত আর্টেমিস মিশন সম্পন্ন করেছে মার্কিন নভোচারীরা চাঁদ অভিযানে যুক্ত আর্টেমিস মিশন সম্পন্ন করেছে মার্কিন নভোচারীরা চাঁদ অভিযানে যুক্ত আর্টেমিস মিশন সম্পন্ন করেছে মার্কিন নভোচারীরা ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন শুরু, প্রধানমন্ত্রী উপস্থিত হজযাত্রীদের জন্য নিরাপদ যাতায়াত ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পাঁচটি পদক্ষেপ গ্রহণ পেট্রোল সংকটে দেশের বিভিন্ন এলাকায় যানজট জ্বালানি তেল ক্রয়ে অ্যাপ চালুর পরিকল্পনা, সরবরাহ পরিস্থিতি পর্যবেক্ষণে সরকারের নজর ফেসবুক পোস্টের অভিযোগে আটক নারী কর্মীর জামিন মঞ্জুর ভারত সফরে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব দেবেন পররাষ্ট্রমন্ত্রী জ্বালানি সরবরাহে আংশিক ঘাটতি, তবে সংকট তীব্র নয়: উপদেষ্টা

বিএনপির ৩৬ ঘণ্টার অবরোধ আজ শুরু

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩
  • ১৩৯ বার দেখা হয়েছে

বিশেষ প্রতিবেদক ঢাকা

বিএনপির ডাকে দেশজুড়ে ৩৬ ঘণ্টার অবরোধ শুরু হচ্ছে আজ মঙ্গলবার। একাদশতম দফার এ অবরোধ আগামীকাল বুধবার সন্ধ্যা ছয়টায় শেষ হবে।

গত ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ পণ্ড হওয়ার পর ২৯ অক্টোবর সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল দেয় বিএনপি। এর পর থেকে দলটি এক-দুই দিন পরপর কখনো অবরোধ, কখনো হরতালের মতো কর্মসূচি দিয়ে যাচ্ছে। সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীন নির্বাচন এবং নেতা-কর্মীদের মুক্তি ও হয়রানি বন্ধের দাবিতে এসব কর্মসূচি পালন করছে বিএনপি।

গতকাল সোমবার বিকেলে ভার্চ্যুয়াল এক ব্রিফিংয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, ঘরে-বাইরে কোথাও নিরাপত্তা নেই। সরকারের প্রতিপক্ষ যারা, তাদের জীবন রাষ্ট্রীয় নজরদারি ও বন্দুকের নলের নিচে বন্দী বলেও অভিযোগ করেন তিনি।

দেশের কারাগারগুলোতে ধারণক্ষমতার চেয়ে এখন বন্দীর সংখ্যা দ্বিগুণ উল্লেখ করে রিজভী অভিযোগ করেন, বিরোধী শক্তিকে নিশ্চিহ্ন করতে বিএনপির বন্দী নেতা-কর্মীদের বিনা চিকিৎসায় মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে।

নির্বাচনে আওয়ামী লীগের শরিক-মিত্রদের আসন ভাগাভাগির প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, আসন ভাগাভাগি নিয়ে শ্যাম রাখি না কুল রাখি অবস্থা। সব শরিক চায় নৌকা। মুখে বলছে অংশগ্রহণমূলক নির্বাচন, কিন্তু সবই তো নৌকা প্রতীকের।

‘একতরফা পাতানো’ নির্বাচনী খরচ জোগাতে সিন্ডিকেটের হাতে নিত্যপণ্যের বাজার ছেড়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন বিএনপি নেতা রিজভী।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026