1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ভোলা–মূল ভূখণ্ড সংযোগে গতি, দ্রুত কাজ শেষের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী বড় পর্দায় ফেরার অপেক্ষায় জিয়াউল ফারুক অপূর্ব জাতীয় স্বার্থের ভিত্তিতেই ভারতের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়া হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাজধানীর চারপাশের নদী রক্ষা ও নৌচলাচল সচলের ওপর সরকারের বিশেষ গুরুত্বারোপ পারস্পরিক স্বার্থ ও মর্যাদার ভিত্তিতে বাংলাদেশ-ভারত সম্পর্ক নির্ধারণের ওপর গুরুত্বারোপ গণ-অভ্যুত্থান-পরবর্তী রাষ্ট্রে রাজনৈতিক সংস্কৃতি ও গণতান্ত্রিক সংস্কার: নাগরিকদের অধিকার ও ঐক্যের আহ্বান ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন আয়োজনের প্রক্রিয়া শুরু করছে নির্বাচন কমিশন জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি নতুন মন্ত্রিপরিষদের শ্রদ্ধা নিবেদন এবং রাষ্ট্র পরিচালনায় নতুন অধ্যায়ের সূচনা সরকারি চাকরিজীবীদের নবম জাতীয় পে স্কেলের গেজেট আগামী সেপ্টেম্বর মাসে রাষ্ট্রপতির কার্যালয় থেকে বঙ্গভবনে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করছেন রাষ্ট্রপ্রধান

২০ বছর ধরে অর্থ সঞ্চয়, অতঃপর নিজেকেই বিয়ে!

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩
  • ৩০০ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক
সারাহ উইলকিনসন, যুক্তরাজ্যের একজন ৪২ বছর বয়সী নারী নিজের স্বপ্নের বিয়ে সম্পন্ন করার জন্য গত ২০ বছর ধরে তিলে তিলে অর্থ সঞ্চয় করেছেন। তবে কোনো পুরুষকেই তার মনে ধরেনি। তাই সঠিক জীবনসঙ্গী খুঁজে না পেয়ে একটি জমকালো উদযাপনের মাধ্যমে নিজেই নিজেকেই বিয়ে করলেন সারাহ।

নিজের বিয়ে জাকজমকপূর্ণভাবে উদযাপনের স্বপ্ন ছিল উইলকিনসনের। এজন্য দুই দশকে ১০ হাজার পাউন্ড বা ১৩ লাখ ৩৭ হাজার টাকাও জমান তিনি। তবে পছন্দের সঙ্গী খুঁজে পাচ্ছিলেন না। এমন পরিস্থিতিতে কভিড চলাকালে তার মাথায় নিজেকে বিয়ের চিন্তা আসে। সে অনুসারে সম্প্রতি জমানো টাকা দিয়ে নিজের বিয়ের আয়োজন করেন উইলকিনসন। নিজের জন্য কেনেন আংটিও। গত ৩০ সেপ্টেম্বর এ বিয়ের অনুষ্ঠানে তার পরিবার ও বন্ধুবান্ধব মিলিয়ে ৮০ জন হাজির হয়েছিলেন।

 

উইলকিনসন বলছেন, এটি আমার জীবনের একটি গুরুত্বপূর্ণ দিন ছিলো। যদিও এটি একটি আনুষ্ঠানিক বিবাহ ছিল না, কিন্তু আমার কাছে দিনটি বিশেষ ছিলো। আমি মনের মতো জীবন সঙ্গী খুঁজে নাই পেতে পারি, তবে নিজের বিয়ের দিনটি কেন মিস করব? যে টাকা আমি আমার বিয়ের জন্য জমিয়ে রেখেছি সেই টাকা কেন খরচ করবো না?

তিনি জানান, প্রতি মাসে জমানো মোট ১০ হাজার পাউন্ড নির্ধিদ্বায় নিজের বিয়েতে খরচ করেছেন তিনি। ৩০ সেপ্টেম্বর তিনি তার পরিবার ও বন্ধুবান্ধব মিলিয়ে ৪০ জনকে নিমন্ত্রণ করেন নিজের অভিনব বিয়ের সাক্ষী হতে। রাতে টেনিস ক্লাবে আয়োজিত বিয়ের পার্টিতে আরও ৪০ জন অতিথি যোগ দিয়েছিলেন।

উইলকিনসন বলেন, বিয়েটা সবার কাছে অদ্ভুত মনে হলেও, উপস্থিত সকলেই বেশ মজা করেছেন, জমিয়ে উপভোগ করেছেন। অতিথিদের মধ্যেই একজন বলেছেন, সারার পক্ষেই এই কাজ করা সম্ভব। সূত্র: বিবিসি, এনডিটিভি

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026