1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
৮০ বছরে পদার্পণ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে আর এস ফাহিম চৌধুরী গ্রেপ্তার শহীদ আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ দেশজুড়ে তিন দিনব্যাপী নজরুল বর্ষের অনুষ্ঠান শুরু ১৮ জুন মহাসড়কের ময়লা অপসারণ করে বৃক্ষরোপণ করলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে সামরিক বিমান বিধ্বস্ত, পাহাড়ি অঞ্চলে দাবানল তুরস্ককে হারিয়ে অস্ট্রেলিয়ার শুভসূচনা, গ্রুপ ডি-তে জমজমাট লড়াইয়ের আভাস ইরানের ২৪ বিলিয়ন ডলার সম্পদ ছাড় দিতে ট্রাম্পের সম্মতি, চুক্তির অপেক্ষায় দুই পক্ষ যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধ অবসানে আজ চুক্তি সইয়ের সম্ভাবনা, সময়সূচি নিয়ে তেহরানের দ্বিমত সিঙ্গাপুর বা কানাডা নয়, পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল ‘বেটার বাংলাদেশ’ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর

বিএনপি নেতা আলতাফ হোসেন ও শাহজাহান ওমর গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৫ নভেম্বর, ২০২৩
  • ১৪৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীকে গাজীপুরের টঙ্গী এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। আজ রবিবার সকালে র‍্যাবের মিডিয়া উইং থেকে পাঠানো খুদে বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

আলতাফ হোসেন চৌধুরীকে প্রধান বিচারপতির বাসভবনে হামলা, নাশকতা ও সহিংসতার মামলায় এজাহারনামীয় আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। র‍্যাব বলেছে, তিনি টঙ্গী এলাকায় আত্মগোপনে ছিলেন।প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তাকে র‍্যাব সদর দপ্তরে আনা হয়েছে।

এর আগে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার দিবাগত মধ্যরাতে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) তাকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, শাহজাহান ওমর ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ ঘিরে সহিংসতার ঘটনায় দায়ের বিভিন্ন মামলার আসামি।

প্রসঙ্গত, ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের দিন রাজধানীর কাকরাইল, নয়াপল্টন, ফকিরাপুল, বিজয়নগর, দৈনিক বাংলাসহ আশপাশ এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো হয়। এ ঘটনায় ৩৭টির বেশি মামলা হয় ঘটনার রাতেই। পরবর্তী সময়ে আরও মামলা রুজু করে পুলিশ। এসব মামলাতেই একের পর এক বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার দেখানো হচ্ছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026