1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সিদ্ধিরগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় অজ্ঞাতপরিচয় নারীর মৃত্যু চলতি অর্থবছর থেকেই কার্যকর হচ্ছে সরকারি কর্মচারীদের নতুন পে স্কেল ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: মাহদী আমিন প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে সহায়ক পরিবেশ ও প্রত্যর্পণ চুক্তির বাস্তবায়নের আহ্বান ঢাকার রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা ইসির অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়, চার সেশন হাতে রেখে ৯ উইকেটে পরাজিত স্বাগতিকরা অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ে জাতীয় দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন জাতীয় মৎস্যপক্ষ উদ্বোধন ও একাধিক উন্নয়ন কর্মসূচিতে যোগ দিতে কিশোরগঞ্জে প্রধানমন্ত্রী অভিনেত্রী রিধির মরদেহ উদ্ধার: আত্মহত্যা প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার উপসাগরীয় ছয় দেশ ও যুদ্ধজাহাজ পরিদর্শন করলেন সেন্টকম প্রধান ব্র্যাড কুপার

রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে আর এস ফাহিম চৌধুরী গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ৫৫ বার দেখা হয়েছে

আইন আদালত ডেস্ক

রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে রাজধানীর রমনা থানায় সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা একটি মামলায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম চৌধুরীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ রোববার (১৪ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত পুলিশের করা আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষের নিয়োজিত আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

আদালত ও মামলার বিবরণী থেকে জানা যায়, গত ৯ জুন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগের উপ-পরিদর্শক আমির হামজা আসামি আর এস ফাহিম চৌধুরীকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর (শোন অ্যারেস্ট) আবেদন করেন। তৎকালীন সময়ে আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য আজ রোববার দিন ধার্য করেছিলেন। সেই আদেশ অনুযায়ী আজ আসামিকে আদালতে হাজির করা হলে শুনানি শেষে বিচারক আবেদন মঞ্জুর করেন এবং তাকে পুনরায় কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালতে পেশ করা পুলিশের আবেদনে উল্লেখ করা হয়েছে, মামলাটির প্রাথমিক তদন্তকালে এজাহারনামীয় ও অজ্ঞাতপরিচয় পলাতক আসামিদের পাশাপাশি এই ঘটনার সঙ্গে আর এস ফাহিম চৌধুরীর জড়িত থাকার প্রাথমিক তথ্য-প্রমাণ পাওয়া গেছে। স্পর্শকাতর ও চাঞ্চল্যকর এই মামলার সুষ্ঠু তদন্ত এবং ন্যায়বিচারের স্বার্থে আসামিকে গ্রেপ্তার দেখানো অত্যন্ত জরুরি ছিল।

মামলার এজাহার ও তদন্ত সূত্রে জানা গেছে, মামলার তদন্তে অন্যতম সন্ধিগ্ধ আসামি আর এস ফাহিম চৌধুরী একজন সাবেক ছাত্রলীগ নেতা এবং উক্ত চক্রের অর্থ জোগানদাতা হিসেবে কাজ করতেন। মামলার এজাহারভুক্ত এবং অজ্ঞাতপরিচয় আসামিরা পরস্পর যোগসাজশে রাষ্ট্রের অখণ্ডতা, সংহতি ও সার্বভৌমত্ব বিপন্ন করার উদ্দেশ্যে ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। একই সাথে জনসাধারণের মধ্যে আতঙ্ক ও ভীতি সৃষ্টি এবং রাষ্ট্রীয় কাজে বাধা দেওয়ার পরিকল্পনা করছিলেন তারা।

অভিযোগে আরও বলা হয়, গত ২০২৫ সালের ৯ ফেব্রুয়ারি রমনা মডেল থানাধীন রমনা পার্কের হোটেল ইন্টারকন্টিনেন্টাল সংলগ্ন পার্কের ভেতরে আসামিরা একটি গোপন ও ষড়যন্ত্রমূলক বৈঠক করছিলেন। বৈঠক চলাকালীন সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে আসামিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। ওই ঘটনার পর রমনা থানার উপ-পরিদর্শক রেজাউল করিম বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা দায়ের করেন।

এর আগে, গত ২৯ মার্চ বিকেলে রাজধানীর মিরপুর চিড়িয়াখানা এলাকা থেকে স্থানীয় জনতা ও একদল শিক্ষার্থী আর এস ফাহিম চৌধুরীকে আটক করে। পরবর্তীতে তাকে রাজধানীর শাহ আলী থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। শাহ আলী থানা পুলিশ আইনি প্রক্রিয়া শেষে তাকে গুলশান থানায় হস্তান্তর করে। এরপর ৩০ মার্চ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন গুলশান এলাকায় সংঘটিত একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। তখন থেকেই তিনি কারাগারে বন্দি রয়েছেন। নতুন এই মামলার মাধ্যমে তার বিরুদ্ধে আনা রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগটির গভীর তদন্ত শুরু করল পুলিশ।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026