1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
৮০ বছরে পদার্পণ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে আর এস ফাহিম চৌধুরী গ্রেপ্তার শহীদ আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ দেশজুড়ে তিন দিনব্যাপী নজরুল বর্ষের অনুষ্ঠান শুরু ১৮ জুন মহাসড়কের ময়লা অপসারণ করে বৃক্ষরোপণ করলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে সামরিক বিমান বিধ্বস্ত, পাহাড়ি অঞ্চলে দাবানল তুরস্ককে হারিয়ে অস্ট্রেলিয়ার শুভসূচনা, গ্রুপ ডি-তে জমজমাট লড়াইয়ের আভাস ইরানের ২৪ বিলিয়ন ডলার সম্পদ ছাড় দিতে ট্রাম্পের সম্মতি, চুক্তির অপেক্ষায় দুই পক্ষ যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধ অবসানে আজ চুক্তি সইয়ের সম্ভাবনা, সময়সূচি নিয়ে তেহরানের দ্বিমত সিঙ্গাপুর বা কানাডা নয়, পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল ‘বেটার বাংলাদেশ’ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর

হাসান সারওয়ার্দীর সম্পদের তথ্য চেয়ে বিএফআইইউতে দুদকের চিঠি

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
  • ১৪৫ বার দেখা হয়েছে

অনলাইন রিপোর্ট

যুক্তরাষ্ট্র ও কানাডাসহ ৬ দেশে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দীর কোনো সম্পদ আছে কিনা, তা জানতে চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ওইসব দেশে তার নামে বেনামে কোনো বাড়ি বা ব্যাংক হিসাব রয়েছে কি না, তার তথ্য জানাতে বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে চিঠি দিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার (২ নভেম্বর) দুদক সচিব গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কথিত উপদেষ্টা পরিচয়ে মিয়া আরেফি নামের একজন ব্যক্তিকে গত ২৮ অক্টোবর বিএনপি কার্যালয়ে নিয়ে গিয়েছিলেন হাসান সারওয়ার্দী। পরে ওই ব্যক্তির পরিচয় ভুয়া বলে শনাক্ত হলে মিয়া আরেফি ও হাসান সাওয়ার্দীকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে দুজনই রিমান্ডে আছেন।

দুদক জানায় ২০২০ সালের জুলাই মাসে অনলাইনে এক টকশোতে অংশ নিয়ে সেনাবাহিনী নিয়ে বিরুপ মন্তব্য করে আলোচনায় আসেন হাসান সারওয়ার্দী। এরপর সেনানিবাস ও এর আওতাভুক্ত এলাকায় অবাঞ্চিত ঘোষণা করা হয় তাকে। পরে সাবেক এই সেনা কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক।

কমিশনের কাছে আসা অভিযোগে বলা হয় আনসার ভিডিপি’র সাবেক মহাপরিচালক এবং অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, প্রতারণা, জাল জালিয়াতি করে অর্থ উপার্জনের অভিযোগ রয়েছে। আলোচিত সাবেক এ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে তিনি তার উপার্জিত টাকা বিদেশে পাচার করেছেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026