1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
৮০ বছরে পদার্পণ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে আর এস ফাহিম চৌধুরী গ্রেপ্তার শহীদ আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ দেশজুড়ে তিন দিনব্যাপী নজরুল বর্ষের অনুষ্ঠান শুরু ১৮ জুন মহাসড়কের ময়লা অপসারণ করে বৃক্ষরোপণ করলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে সামরিক বিমান বিধ্বস্ত, পাহাড়ি অঞ্চলে দাবানল তুরস্ককে হারিয়ে অস্ট্রেলিয়ার শুভসূচনা, গ্রুপ ডি-তে জমজমাট লড়াইয়ের আভাস ইরানের ২৪ বিলিয়ন ডলার সম্পদ ছাড় দিতে ট্রাম্পের সম্মতি, চুক্তির অপেক্ষায় দুই পক্ষ যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধ অবসানে আজ চুক্তি সইয়ের সম্ভাবনা, সময়সূচি নিয়ে তেহরানের দ্বিমত সিঙ্গাপুর বা কানাডা নয়, পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল ‘বেটার বাংলাদেশ’ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর

তৃতীয় দিনের অবরোধে রাজধানীতে গাড়ির চাপ কম

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩
  • ১২১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

সরকার পতনের এক দফা দাবিতে তিনদিনের সর্বাত্মক অবরোধ কর্মসূচির ডাক দিয়েছে বিএনপিসহ সমমনা রাজনৈতিক দল। বিএনপি জামায়াতের ডাকা তিনদিনের অবরোধের শেষ দিনে নারায়ণগঞ্জের ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ফাঁকা দেখা গেছে।

রাস্তায় স্বাভাবিকের তুলনায় গাড়ির চাপ কম। সড়কে যাত্রী রয়েছে মোটামুটি তবে, রাস্তা গত দুই দিনের মতোই ফাঁকা। দূরপাল্লার গাড়িও কম। বরাবরের মতোই সিএনজি, ব্যক্তিগত একটি গাড়ি, মোটরসাইকেল, বাস, মিনি বাস ও লেগুনা দিয়ে মানুষ চলাচল করছে।

বৃহস্পতিবার (২ নভেম্বর) সকাল থেকে মহাসড়কের যাত্রাবাড়ী, কাজলা, শনির আখড়া, রায়েরবাগ, মাতুয়াইল ও সাইনবোর্ড ঘুরে এমন চিত্র দেখা গেছে।

 

সকাল থেকে মহাসড়কে যানবাহনের পাশাপাশি যাত্রীও খুব বেশি একটা দেখা যায়নি। তবে অফিসগামী লোকদের যাতায়াত রয়েছে রাস্তায়। শনিড় আখড়ায় ট্রাফিকের দায়িত্বে থাকা এক পরিদর্শক জানান, সকাল থেকে মহাসড়ক ফাঁকা রয়েছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। মহাসড়কের এসব এলাকার বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনী সদস্যদের তৎপরতা রয়েছে চোখে পড়ার মতো।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) চাইলাউ মারমা বলেন, মহাসড়ক ও জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টে আমাদের অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, ঢাকা-সিলেট মহাসড়কে এর আগের দিনগুলোতে কয়েকজন জড়ো হয়ে গাড়ি ভাঙচুরের চেষ্টা করেছিলেন। পুলিশ যাওয়ার আগেই তারা পালিয়ে যান। আজ কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026