1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুসরণের মাধ্যমে বাংলাদেশকে শক্তিশালী করার আহ্বান ড. মঈন খানের ২৪ ঘণ্টায় দেশে হামে নিশ্চিত মৃত্যু শূন্য, হাসপাতালে ভর্তি ১ হাজার ২৭ জন কারিগরি ও নারী শিক্ষার প্রসারে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান পর্যটন মন্ত্রীর বিশ্বজুড়ে মেটার যোগাযোগ প্ল্যাটফর্মে বড় ধরনের বিপর্যয়, ব্যাহত ফেসবুক ও ইনস্টাগ্রাম সেবা ঐতিহাসিক মিশন নিয়ে ঘরের মাঠে নামছে কানাডা, প্রতিপক্ষ বসনিয়া গণভবনের সামনে ছিনতাইকারী ধরতে গিয়ে দুই পুলিশ সদস্য আহত, আটক ২ ক্ষুদ্র আমানতকারীদের স্বস্তি দিতে ৪ লাখ টাকা পর্যন্ত ব্যাংকিং আবগারি শুল্ক মওকুফের প্রস্তাব মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে উদ্বোধনী গোলের নতুন ইতিহাস হজ শেষে দেশে ফিরেছেন ৫২ হাজার হাজি, মৃত্যু ৪৯ বাংলাদেশির বিশ্বকাপে হোয়াং ইন-বিওমের নৈপুণ্যে দক্ষিণ কোরিয়ার রোমাঞ্চকর জয়

মুগদায় বাসে আগুন

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১ নভেম্বর, ২০২৩
  • ১৫২ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক

 

রাজধানীর মুগদা মেডিকেল-সংলগ্ন রাস্তায় মিডলাইন বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১ নভেম্বর) সকাল পৌনে ১১টার দিকে বাসটিতে আগুন দেওয়া হয়। তবে এ ঘটনায় কোনো হতাহত হয়নি।

বাসটিতে আগুন দেওয়ার সময় আল আমিন (২০) একজনকে আটক করেছে পুলিশ। মুগদা এলাকা থেকে ধাওয়া করে তাকে আটক করা হয়। পরে তাকে পুলিশের হাতে সোপর্দ করে স্থানীয়রা।

মুগদা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মজিদ এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এছাড়া আটক আল আমিনকে জিজ্ঞাসাবাদ চলছে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

এর আগে সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ঢাকা-গাইবান্ধা রুটে চলাচলকারী রিমি পরিবহন নামের একটি দূরপাল্লার বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের তিন ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

বুধবার ভোরে বলিয়ারপুর এলাকার মধুমতি মডেল টাউনের সামনে ঢাকাগামী লেনে এই ঘটনা ঘটে।

উল্লেখ্য, প্রায় আট বছর পর অবরোধ কর্মসূচি ঘোষণা করেছিল বিএনপি। টানা তিন দিনের এই কর্মসূচির প্রথম দিনে দেশের বিভিন্ন জায়গায় সংঘর্ষের খবর পাওয়া গেছে। অবরোধের প্রথম দিনে ৯টি জায়গায় সংঘর্ষে অন্তত তিনজন নিহত ও ১২৫ জন আহত হয়েছেন। আজ দ্বিতীয় দিন। রাজধানীসহ সারাদেশে পালিত হচ্ছে বিএনপি ও জামায়াতে ইসলামীসহ সমমনা দলগুলোর ডাকা সর্বাত্মক অবরোধ কর্মসূচি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026