1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুসরণের মাধ্যমে বাংলাদেশকে শক্তিশালী করার আহ্বান ড. মঈন খানের ২৪ ঘণ্টায় দেশে হামে নিশ্চিত মৃত্যু শূন্য, হাসপাতালে ভর্তি ১ হাজার ২৭ জন কারিগরি ও নারী শিক্ষার প্রসারে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান পর্যটন মন্ত্রীর বিশ্বজুড়ে মেটার যোগাযোগ প্ল্যাটফর্মে বড় ধরনের বিপর্যয়, ব্যাহত ফেসবুক ও ইনস্টাগ্রাম সেবা ঐতিহাসিক মিশন নিয়ে ঘরের মাঠে নামছে কানাডা, প্রতিপক্ষ বসনিয়া গণভবনের সামনে ছিনতাইকারী ধরতে গিয়ে দুই পুলিশ সদস্য আহত, আটক ২ ক্ষুদ্র আমানতকারীদের স্বস্তি দিতে ৪ লাখ টাকা পর্যন্ত ব্যাংকিং আবগারি শুল্ক মওকুফের প্রস্তাব মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে উদ্বোধনী গোলের নতুন ইতিহাস হজ শেষে দেশে ফিরেছেন ৫২ হাজার হাজি, মৃত্যু ৪৯ বাংলাদেশির বিশ্বকাপে হোয়াং ইন-বিওমের নৈপুণ্যে দক্ষিণ কোরিয়ার রোমাঞ্চকর জয়

গণতান্ত্রিক সংকট-মানবাধিকার লঙ্ঘন চার দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল করলো যুক্তরাষ্ট্র

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১ নভেম্বর, ২০২৩
  • ২০০ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক

মানবাধিকার লঙ্ঘন ও গণতান্ত্রিক শাসনের পথে যথাযথ অগ্রগতি না হওয়ায় চার দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল করতে চলেছে যুক্তরাষ্ট্র। চারটি দেশই আফ্রিকা মহাদেশের। সেগুলো হলো- উগান্ডা, গ্যাবন, নাইজার ও মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র (সিএআর)। সোমবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই পরিকল্পনার কথা জানিয়েছেন। খবর বিবিসি’র।

২০০০ সালে আফ্রিকান গ্রোথ অ্যান্ড অপারচুনিটি অ্যাক্ট (আগোয়া) নামে একটি আইন চালু করে যুক্তরাষ্ট্র। এর অধীনে যোগ্য সাব-সাহারান আফ্রিকান দেশগুলোকে যুক্তরাষ্ট্রের বাজারে ১ হাজার ৮০০টিরও বেশি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার দেওয়া হয়।

বাইডেন জানিয়েছেন, নাইজার এবং গ্যাবন আগোয়া চুক্তির অযোগ্য। কারণ তারা ‘রাজনৈতিক বহুত্ববাদের সুরক্ষা এবং আইনের শাসন প্রতিষ্ঠিত করতে পারেনি অথবা ঐ পথে ক্রমাগত অগ্রগতি করছে না’। উভয় দেশেই এ বছর অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেছে সামরিক বাহিনী। মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র এবং উগান্ডাকে বাদ দেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, দেশ দুটির সরকার ‘আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানবাধিকারের চরম লঙ্ঘন’ করছে।

গত মে মাসে সমকামিতার বিরুদ্ধে একটি কঠোর আইন পাশ করে উগান্ডা। এতে সমকামিতায় জড়িত প্রমাণ পেলে দোষীদের মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে। সমকামিতা-বিরোধী এই আইন পাশ হওয়ার পরপরই যুক্তরাষ্ট্র জানায়, তারা আফ্রিকান দেশটিকে আগোয়া চুক্তি থেকে বাদ দেওয়ার পাশাপাশি নিষেধাজ্ঞা আরোপের চিন্তা করছে।

সোমবার মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকারের উদ্দেশ্যে এক চিঠিতে জো বাইডেন বলেছেন, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, গ্যাবন, নাইজার এবং উগান্ডা আগোয়া যোগ্যতার মানদণ্ডের সঙ্গে সম্পর্কিত যুক্তরাষ্ট্রের উদ্বেগগুলো সমাধান করতে ব্যর্থ হয়েছে।

মার্কিন চুক্তি থেকে বাদ পড়া দেশগুলো এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।

আফ্রিকার চার দেশকে আগোয়া চুক্তি থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত কার্যকর হবে আগামী বছরের শুরু থেকে। এটি দেশগুলোর অর্থনীতিতে মারাত্মক প্রভাব ফেলতে পারে। এতে তাদের রপ্তানি, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও চাকরির বাজার ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা করা হচ্ছে। এর আগে, সামরিক অভ্যুত্থানের জেরে আগোয়া চুক্তি থেকে বাদ পড়েছিল বুরকিনা ফাসো, মালি এবং গিনি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026