1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুসরণের মাধ্যমে বাংলাদেশকে শক্তিশালী করার আহ্বান ড. মঈন খানের ২৪ ঘণ্টায় দেশে হামে নিশ্চিত মৃত্যু শূন্য, হাসপাতালে ভর্তি ১ হাজার ২৭ জন কারিগরি ও নারী শিক্ষার প্রসারে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান পর্যটন মন্ত্রীর বিশ্বজুড়ে মেটার যোগাযোগ প্ল্যাটফর্মে বড় ধরনের বিপর্যয়, ব্যাহত ফেসবুক ও ইনস্টাগ্রাম সেবা ঐতিহাসিক মিশন নিয়ে ঘরের মাঠে নামছে কানাডা, প্রতিপক্ষ বসনিয়া গণভবনের সামনে ছিনতাইকারী ধরতে গিয়ে দুই পুলিশ সদস্য আহত, আটক ২ ক্ষুদ্র আমানতকারীদের স্বস্তি দিতে ৪ লাখ টাকা পর্যন্ত ব্যাংকিং আবগারি শুল্ক মওকুফের প্রস্তাব মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে উদ্বোধনী গোলের নতুন ইতিহাস হজ শেষে দেশে ফিরেছেন ৫২ হাজার হাজি, মৃত্যু ৪৯ বাংলাদেশির বিশ্বকাপে হোয়াং ইন-বিওমের নৈপুণ্যে দক্ষিণ কোরিয়ার রোমাঞ্চকর জয়

যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে, খুনীদের সঙ্গে সংলাপ নয় : প্রধানমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১ নভেম্বর, ২০২৩
  • ২১৮ বার দেখা হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ^স্থ করেছেন, আগামী জাতীয় নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে এবং কেউ তা ঠেকাতে পারবে না।
তিনি আন্দোলনের নামে বিএনপি-জামায়াত চক্রের সাম্প্রতিক সন্ত্রাসী কর্মকা-ের নিন্দা জানিয়ে বলেন, খুনিদের সঙ্গে কোনো সংলাপ হবে না।
তিনি বলেন, ‘খুনিদের সঙ্গে কোনো সংলাপ বা আলোচনা হবে না এবং বাংলাদেশের জনগণও তা চায় না।  আর আগামী জাতীয় নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে এবং কেউ তা ঠেকাতে পারবে না।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বিকেলে গণবভনে তাঁর সাম্প্রতিক বেলজিয়ামের ব্রাসেলস সফর সম্পর্কে সাংবাদিকদের অবহিত করতে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বলেন।
গ্লোবাল গেটওয়ে ফোরামে যোগদানের জন্য ২৪ থেকে ২৬ অক্টোবর এই সফর করেন প্রধানমন্ত্রী।
নির্বাচনকালীন সরকারের রূপরেখার বিষয়ে তিনি বলেন, আগামী নির্বাচন পর্যন্ত পূর্ণাঙ্গ মন্ত্রিসভা কাজ করবে।
তিনি বলেন, আরপিও অনুযায়ী নির্বাচনের তফসিল ঘোষণার পর মন্ত্রিসভা তাদের রুটিন কাজ করবে এবং মন্ত্রীরা তাদের নির্বাচনী প্রচারণার সময় সরকারি সুযোগ-সুবিধা পাবেন না।
ক্ষমতাসীন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা আন্দোলনের নামে বিএনপির সাম্প্রতিক সন্ত্রাসী কর্মকা-ের নিন্দা করেন, যাতে একজন পুলিশ কনস্টেবলকে নির্মমভাবে হত্যা এবং অন্যান্য পুলিশ সদস্য এবং ৪৫ জন সাংবাদিককে অমানবিক নির্যাতন করা হয়।
তিনি বলেন, ‘তারা (বিএনপি) পুলিশ হাসপাতালেও হামলা করেছে এবং সেখানেও ইসরাইলিদের মতো (ফিলিস্তিনের ওপর হামলা) মানুষ হত্যা করেছে।’বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026