1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুসরণের মাধ্যমে বাংলাদেশকে শক্তিশালী করার আহ্বান ড. মঈন খানের ২৪ ঘণ্টায় দেশে হামে নিশ্চিত মৃত্যু শূন্য, হাসপাতালে ভর্তি ১ হাজার ২৭ জন কারিগরি ও নারী শিক্ষার প্রসারে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান পর্যটন মন্ত্রীর বিশ্বজুড়ে মেটার যোগাযোগ প্ল্যাটফর্মে বড় ধরনের বিপর্যয়, ব্যাহত ফেসবুক ও ইনস্টাগ্রাম সেবা ঐতিহাসিক মিশন নিয়ে ঘরের মাঠে নামছে কানাডা, প্রতিপক্ষ বসনিয়া গণভবনের সামনে ছিনতাইকারী ধরতে গিয়ে দুই পুলিশ সদস্য আহত, আটক ২ ক্ষুদ্র আমানতকারীদের স্বস্তি দিতে ৪ লাখ টাকা পর্যন্ত ব্যাংকিং আবগারি শুল্ক মওকুফের প্রস্তাব মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে উদ্বোধনী গোলের নতুন ইতিহাস হজ শেষে দেশে ফিরেছেন ৫২ হাজার হাজি, মৃত্যু ৪৯ বাংলাদেশির বিশ্বকাপে হোয়াং ইন-বিওমের নৈপুণ্যে দক্ষিণ কোরিয়ার রোমাঞ্চকর জয়

প্রেস লেখা ভেস্ট পরে বাসে আগুন দেয়া সেই যুবক শনাক্ত

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
  • ১৫০ বার দেখা হয়েছে

বিএনপির ২৮ অক্টোবরের মহাসমাবেশে রাজধানীর কাকরাইল মোড় এলাকায় ‘প্রেস’লেখা ভেস্ট পরে বাসে আগুন দেয়া যুবকের পরিচয় মিলেছে। তার নাম রবিউল ইসলাম নয়ন। বিএনপির অঙ্গ সংগঠন যুবদলের ঢাকা দক্ষিণের সদস্য সচিব তিনি। তবে শনাক্ত করা গেলেও এখনো তাকে গ্রেপ্তার করা যায়নি।

সোমবার (৩০ অক্টোবর) রাজধানীর মিন্টো রোডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।

তিনি বলেন, গত ২৮ অক্টোবর ওই অঞ্চলের সিসি ক্যামেরার ফুটেজ দেখে তাকে শনাক্ত করা হয়েছে। ২০১৩-১৪ সালে সহিংসতার সঙ্গেও জড়িত ছিলেন এই ব্যক্তি। তখন বাসে আগুন দেয়ার একাধিক ঘটনায় তাকে গ্রেপ্তারও করা হয়েছিল।

হারুন বলেন, পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে অনুসন্ধান শুরু করছে। গাড়িতে আগুন দেয়াসহ পুলিশের সঙ্গে বিএনপি-জামায়াতের সংঘর্ষের ফুটেজ বিশ্লেষণের পর আমরা নিশ্চিত হয়েছি, বাসে আগুন দেয়া যুবক যুবদলের ঢাকা দক্ষিণের সদস্য সচিব। তাকে খোঁজা হচ্ছে। বেশকিছু ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে রবিউলের নেতৃত্বে বাসে আগুন দেয়া হচ্ছে। ইতোমধ্যে তাকে গ্রেপ্তারের জন্য কাজ শুরু হয়েছে। রবিউলকে গ্রেপ্তার করতে পারলে তার সঙ্গে কারা ছিল, তাদেরও পরিচয় নিশ্চিত হওয়া যাবে

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026