1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিএনপির বাজেটকে ‘গণমানুষের বাজেট’ আখ্যা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কক্সবাজার সফর ও নিরাপত্তা পরিদর্শন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুসরণের মাধ্যমে বাংলাদেশকে শক্তিশালী করার আহ্বান ড. মঈন খানের ২৪ ঘণ্টায় দেশে হামে নিশ্চিত মৃত্যু শূন্য, হাসপাতালে ভর্তি ১ হাজার ২৭ জন কারিগরি ও নারী শিক্ষার প্রসারে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান পর্যটন মন্ত্রীর বিশ্বজুড়ে মেটার যোগাযোগ প্ল্যাটফর্মে বড় ধরনের বিপর্যয়, ব্যাহত ফেসবুক ও ইনস্টাগ্রাম সেবা ঐতিহাসিক মিশন নিয়ে ঘরের মাঠে নামছে কানাডা, প্রতিপক্ষ বসনিয়া গণভবনের সামনে ছিনতাইকারী ধরতে গিয়ে দুই পুলিশ সদস্য আহত, আটক ২ ক্ষুদ্র আমানতকারীদের স্বস্তি দিতে ৪ লাখ টাকা পর্যন্ত ব্যাংকিং আবগারি শুল্ক মওকুফের প্রস্তাব মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে উদ্বোধনী গোলের নতুন ইতিহাস হজ শেষে দেশে ফিরেছেন ৫২ হাজার হাজি, মৃত্যু ৪৯ বাংলাদেশির

।’বাংলাদেশে রাজনৈতিক সহিংসতায় বিদেশী মিশনগুলোর উদ্বেগ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
  • ১২৬ বার দেখা হয়েছে

বাংলাদেশের রাজনৈতিক সহিংতায় উদ্বেগ জানিয়েছে এখানকার বিদেশী মিশনগুলো। সোমবার (৩০ অক্টোবর) এক যৌথ বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করে তারা।

 

দেশের প্রধান বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ২৮ অক্টোবরের সমাবেশ ঘিরে ঢাকায় যে রাজনৈতিক সহিংসতা হয়েছে সে বিষয়টি গুরুত্ব দিয়ে উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।

ঢাকাস্থ যুক্তরাজ্য হাইকমিশন তাদের ফেসবুক পেজে এক পোস্টে এ যৌথ বিবৃতিটি প্রকাশ করেছে।

কূটনৈতিক মিশনগুলোর যৌথ বিবৃতিতে বলা হয়, ‘অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, দক্ষিণ কোরিয়া, নরওয়ে, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র ঢাকায় ২৮ অক্টোবর রাজনৈতিক সমাবেশকে কেন্দ্র করে যে সহিংসতা হয়েছে, সেজন্য গভীরভাবে উদ্বিগ্ন। সহিংসতাকে কেন্দ্র করে যারা প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন তাদের প্রতি সমবেদনা জানাই।’

বিবৃতিতে আরো বলা হয়, ‘অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক এবং শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে আমরা সব পক্ষকে সংযম অনুশীলনের মাধ্যমে সহিংসতা পরিহার করে একসাথে কাজ করার আহ্বান জানাই।’

বিবৃতিতে স্বাক্ষর করা মিশনগুলো হলো- অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, দক্ষিণ কোরিয়া, নরওয়ে, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র।

এর আগে শনিবার ঢাকায় রাজনৈতিক সহিংসতার ঘটনায় ওই দিনই প্রতিক্রিয়া জানায় মার্কিন যুক্তরাষ্ট্র। ঢাকায় সংঘাত-সহিংসতার নিন্দা জানিয়ে দেশটির বাংলাদেশের জন্য দেয়া ভিসা নিষেধাজ্ঞা আরোপে সহিংস ঘটনা পর্যালোচনার কথা স্মরণ করিয়ে দেয়।

উল্লেখ্য, পুলিশ-বিএনপি-আওয়ামী লীগের ত্রিমুখী সংঘর্ষ এবং সমাবেশ এলাকায় পুলিশের ব্যাপক টিয়ারশেল নিক্ষেপ ও সাউন্ড গ্রেনেড হামলায় পণ্ড হয়ে যায় বিএনপির ২৮ অক্টোবরের সমাবেশ। এদিন পুলিশের অনুমতিসাপেক্ষেই নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজন করা হয়েছিল এ মহাসমাবেশের। এ সহিংসতায় একজন পুলিশ ও একজন যুবদল নেতা নিহত হয়েছিলেন

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026