1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিএনপির বাজেটকে ‘গণমানুষের বাজেট’ আখ্যা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কক্সবাজার সফর ও নিরাপত্তা পরিদর্শন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুসরণের মাধ্যমে বাংলাদেশকে শক্তিশালী করার আহ্বান ড. মঈন খানের ২৪ ঘণ্টায় দেশে হামে নিশ্চিত মৃত্যু শূন্য, হাসপাতালে ভর্তি ১ হাজার ২৭ জন কারিগরি ও নারী শিক্ষার প্রসারে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান পর্যটন মন্ত্রীর বিশ্বজুড়ে মেটার যোগাযোগ প্ল্যাটফর্মে বড় ধরনের বিপর্যয়, ব্যাহত ফেসবুক ও ইনস্টাগ্রাম সেবা ঐতিহাসিক মিশন নিয়ে ঘরের মাঠে নামছে কানাডা, প্রতিপক্ষ বসনিয়া গণভবনের সামনে ছিনতাইকারী ধরতে গিয়ে দুই পুলিশ সদস্য আহত, আটক ২ ক্ষুদ্র আমানতকারীদের স্বস্তি দিতে ৪ লাখ টাকা পর্যন্ত ব্যাংকিং আবগারি শুল্ক মওকুফের প্রস্তাব মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে উদ্বোধনী গোলের নতুন ইতিহাস হজ শেষে দেশে ফিরেছেন ৫২ হাজার হাজি, মৃত্যু ৪৯ বাংলাদেশির

ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের সর্বশেষ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
  • ১৬৫ বার দেখা হয়েছে

ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত সোমবার ২৪তম দিনে গড়িয়েছে। এ কয় দিনে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের নির্বিচার হামলায় প্রাণ হারিয়েছেন ৮ হাজার ৩০৬ জন। তাঁদের মধ্যে ৩ হাজার ৪৫৭ জনই শিশু। বিদ্যুৎ, পানি, জ্বালানি, খাবার ও চিকিৎসা সরঞ্জামের অভাবে ভীষণ রকমের মানবেতর দিন পার করছেন অবরুদ্ধ উপত্যকাটির বাসিন্দারা।

গত ৭ অক্টোবর ইসরায়েলের অতর্কিত হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলনের সশস্ত্র বাহিনী হামাস। হামলায় ইসরায়েলে ১ হাজার ৪০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়। সেদিন থেকেই হামাসকে ‘নির্মূল’ করতে গাজায় হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। সম্প্রতি উপত্যকাটিতে স্থল অভিযানও শুরু করেছে তারা।

এক নজরে দেখে নেওয়া যাক ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের হালনাগাদ তথ্যগুলো:

যুদ্ধবিরতিতে নেতানিয়াহু–যুক্তরাষ্ট্রের ‘না’

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক সংবাদ সম্মেলনে বলেছেন, গাজায় যুদ্ধবিরতিতে যাবে না তাঁর দেশ। এমন কোনো পদক্ষেপ হবে হামাসের কাছে ‘আত্মসমর্পণ’ করার মতো।  যুদ্ধবিরতির বিপক্ষে গিয়েছে যুক্তরাষ্ট্রও। দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জন কিরবি বলেছেন, ‘আমরা মনে করি না, বর্তমান সময়ে যুদ্ধবিরতি যথাযথ পদক্ষেপ হবে।’বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026