1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:১০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিএনপির বাজেটকে ‘গণমানুষের বাজেট’ আখ্যা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কক্সবাজার সফর ও নিরাপত্তা পরিদর্শন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুসরণের মাধ্যমে বাংলাদেশকে শক্তিশালী করার আহ্বান ড. মঈন খানের ২৪ ঘণ্টায় দেশে হামে নিশ্চিত মৃত্যু শূন্য, হাসপাতালে ভর্তি ১ হাজার ২৭ জন কারিগরি ও নারী শিক্ষার প্রসারে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান পর্যটন মন্ত্রীর বিশ্বজুড়ে মেটার যোগাযোগ প্ল্যাটফর্মে বড় ধরনের বিপর্যয়, ব্যাহত ফেসবুক ও ইনস্টাগ্রাম সেবা ঐতিহাসিক মিশন নিয়ে ঘরের মাঠে নামছে কানাডা, প্রতিপক্ষ বসনিয়া গণভবনের সামনে ছিনতাইকারী ধরতে গিয়ে দুই পুলিশ সদস্য আহত, আটক ২ ক্ষুদ্র আমানতকারীদের স্বস্তি দিতে ৪ লাখ টাকা পর্যন্ত ব্যাংকিং আবগারি শুল্ক মওকুফের প্রস্তাব মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে উদ্বোধনী গোলের নতুন ইতিহাস হজ শেষে দেশে ফিরেছেন ৫২ হাজার হাজি, মৃত্যু ৪৯ বাংলাদেশির

ভারতে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত অন্তত ১৩

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩
  • ১৬১ বার দেখা হয়েছে

 

আন্তর্জাতিক    অনলাইন ডেস্ক

 

 

ভারতের অন্ধ্রপ্রদেশে দুই ট্রেনের মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় ১৩ নিহতের খবর পাওয়া গেছে। আহত হয়েছেন ৪০ জন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি রবিবার (২৯ অক্টোবর) এক প্রতিবেদনে এসব তথ্য জানায়।

সংবাদমাধ্যমটির তথ্য অনুযায়ী, রোববার রাতে অন্ধ্রপ্রদেশের কন্টকপল্লিতে দাঁড়ানো একটি যাত্রীবাহী ট্রেনে ধাক্কা দেয় পলাশা নামের আরেকটি এক্সপ্রেস ট্রেন।

দাঁড়ানো অবস্থায় থাকা ট্রেনটি বিশাখাপত্তম থেকে রায়গড় যাচ্ছিল। উপরের ক্যাবলের ব্রেকের কারণে ট্রেনটি দাঁড়িয়েছিল। ওই সময় অপরপ্রান্ত থেকে আসা পলাশা এক্সপ্রেস ট্রেনটি দাঁড়ানো ট্রেনটিতে ধাক্কা মারে। এতে তিনটি বগি লাইনচ্যুত হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ছবিতে দেখা গেছে, রেললাইনের পাশে লাইনচ্যুত বগি পড়ে আছে এবং সেখানে মানুষ জড়ো হচ্ছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ছবিতে দেখা গেছে, রেললাইনের পাশে লাইনচ্যুত বগি পড়ে আছে এবং সেখানে মানুষ ভিড় করছেন।

দুর্ঘটনার পর ভারতের পূর্বাঞ্চলের রেল বিভাগ হেল্পলাইন খুলেছে। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জাগান রেড্ডি ট্রেন দুর্ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এ বিষয়ে কথা বলেছেন এবং ঘটনার বিস্তারিত খোঁজখবর নিয়েছেন।

মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, দুর্ঘটনাস্থলে আশপাশের অঞ্চলগুলো থেকে যতগুলো সম্ভব অ্যাম্বুলেন্স পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে। এ ছাড়া সরকারি কর্মকর্তাদের দ্রুত সময়ে উদ্ধার অভিযান ও আহতদের চিকিৎসা নিশ্চিত করার কথা বলা হয়েছে। সূত্র: এনডিটিভি

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026