1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিএনপির বাজেটকে ‘গণমানুষের বাজেট’ আখ্যা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কক্সবাজার সফর ও নিরাপত্তা পরিদর্শন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুসরণের মাধ্যমে বাংলাদেশকে শক্তিশালী করার আহ্বান ড. মঈন খানের ২৪ ঘণ্টায় দেশে হামে নিশ্চিত মৃত্যু শূন্য, হাসপাতালে ভর্তি ১ হাজার ২৭ জন কারিগরি ও নারী শিক্ষার প্রসারে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান পর্যটন মন্ত্রীর বিশ্বজুড়ে মেটার যোগাযোগ প্ল্যাটফর্মে বড় ধরনের বিপর্যয়, ব্যাহত ফেসবুক ও ইনস্টাগ্রাম সেবা ঐতিহাসিক মিশন নিয়ে ঘরের মাঠে নামছে কানাডা, প্রতিপক্ষ বসনিয়া গণভবনের সামনে ছিনতাইকারী ধরতে গিয়ে দুই পুলিশ সদস্য আহত, আটক ২ ক্ষুদ্র আমানতকারীদের স্বস্তি দিতে ৪ লাখ টাকা পর্যন্ত ব্যাংকিং আবগারি শুল্ক মওকুফের প্রস্তাব মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে উদ্বোধনী গোলের নতুন ইতিহাস হজ শেষে দেশে ফিরেছেন ৫২ হাজার হাজি, মৃত্যু ৪৯ বাংলাদেশির

ভোটের তফসিল প্রস্তুতি ইসিতে

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩
  • ১২১ বার দেখা হয়েছে

নভেম্বরের শুরুতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং অফিসার নিয়োগ করার পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এরপর মধ্য নভেম্বরে ভোটের তারিখ তথা নির্বাচনি সূচি ঘোষণা করবে কমিশন। তবে রিটার্নিং অফিসার নিয়োগের দিন নির্বাচনি তফসিল ঘোষণার তারিখও জানিয়ে দিতে পারে কমিশন। আর সংসদ নির্বাচনের ভোট গ্রহণ হবে ডিসেম্বরের শেষ সপ্তাহ বা জানুয়ারির শুরুতে।

ইসির কর্মকর্তারা বলছেন, আগামী ৫ নভেম্বর দুই আসনের উপনির্বাচন রয়েছে। উপনির্বাচন শেষে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য রিটার্নিং অফিসার নিয়োগের চিন্তা করা হচ্ছে। এরপর রিটার্নিং অফিসার নিজ নিজ নির্বাচনি এলাকার কাজ গুছিয়ে আনলে নির্বাচন কমিশন ভোটের দিন-তারিখ (সময়সূচি) ঘোষণা করবে। রিটার্নিং অফিসার কমিশনের নির্ধারিত নির্বাচনি সূচির একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করবেন। এ জন্য ৫ থেকে ৬ নভেম্বর রিটার্নিং অফিসার নিয়োগ হলে, নভেম্বরের মাঝামাঝিতে ইসি ভোটের দিন-তারিখ ঘোষণা করবে।  বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026