1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিএনপির বাজেটকে ‘গণমানুষের বাজেট’ আখ্যা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কক্সবাজার সফর ও নিরাপত্তা পরিদর্শন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুসরণের মাধ্যমে বাংলাদেশকে শক্তিশালী করার আহ্বান ড. মঈন খানের ২৪ ঘণ্টায় দেশে হামে নিশ্চিত মৃত্যু শূন্য, হাসপাতালে ভর্তি ১ হাজার ২৭ জন কারিগরি ও নারী শিক্ষার প্রসারে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান পর্যটন মন্ত্রীর বিশ্বজুড়ে মেটার যোগাযোগ প্ল্যাটফর্মে বড় ধরনের বিপর্যয়, ব্যাহত ফেসবুক ও ইনস্টাগ্রাম সেবা ঐতিহাসিক মিশন নিয়ে ঘরের মাঠে নামছে কানাডা, প্রতিপক্ষ বসনিয়া গণভবনের সামনে ছিনতাইকারী ধরতে গিয়ে দুই পুলিশ সদস্য আহত, আটক ২ ক্ষুদ্র আমানতকারীদের স্বস্তি দিতে ৪ লাখ টাকা পর্যন্ত ব্যাংকিং আবগারি শুল্ক মওকুফের প্রস্তাব মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে উদ্বোধনী গোলের নতুন ইতিহাস হজ শেষে দেশে ফিরেছেন ৫২ হাজার হাজি, মৃত্যু ৪৯ বাংলাদেশির

বায়তুল মোকাররমের দক্ষিণ গেটের সামনে বাসে আগুন

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ১৯২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর গুলিস্তানে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটের সামনে শিকড় পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করা হয়েছে। সকাল ৯টায় এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।

বাসের চালক মোহাম্মদ হালিম আজকের পত্রিকাকে বলেন, ‘পল্টন থেকে কয়েকজন যাত্রী তুলছিলাম। গুলিস্তানে আসার পরেই হঠাৎ দেখি গাড়িতে ধোঁয়া। তখন বাস থামায়া নাইমা যাই।’

বাসের যাত্রী ইসলামী ব্যাংক হাসপাতালের কর্মী মনোয়ার হোসেন বলেন, ‘আমি পল্টন থেকে উঠেছি। ডিউটি শেষ করে টিকাটুলিতে বাসায় যাচ্ছিলাম। গুলিস্তানের এইখানে আসার পরেই বাসে ধোঁয়া দেখতে পাই। বাসে ছয়-সাতজন যাত্রী ছিল।’

গুলিস্তানের উৎসব পরিবহনের কাউন্টারে দায়িত্বরত মোহাম্মদ রফিক আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা এখানে কাজ করছিলাম। হঠাৎ দেখি এই বাসে চলন্ত অবস্থাতেই আগুন জ্বলছে।’ ৯টা ১০ মিনিটে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

গুলিস্তানের আহাদ পুলিশ বক্সের দায়িত্বরত পুলিশ সদস্য এস আই ওবায়দুল আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা আশপাশেই মুভিংয়ে ছিলাম। এক মিনিটেই চলে আসছি। ড্রাইভার আমাদের জানিয়েছে, তিন-চারজন যাত্রী ছিল। যাত্রীবেশেই কেউ এ কাজ করে থাকতে পারে।’

আজ রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বিএনপি। এর মধ্যেই রাজধানীর বিভিন্ন এলাকায় সড়কে গণপরিবহনসহ সব ধরনের যানবাহন চলতে দেখা গেছে। তবে তা স্বাভাবিক সময়ের তুলনায় কম। ব্যক্তিগত বাহনের উপস্থিতিও অনেক কম দেখা গেছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026