1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিএনপির বাজেটকে ‘গণমানুষের বাজেট’ আখ্যা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কক্সবাজার সফর ও নিরাপত্তা পরিদর্শন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুসরণের মাধ্যমে বাংলাদেশকে শক্তিশালী করার আহ্বান ড. মঈন খানের ২৪ ঘণ্টায় দেশে হামে নিশ্চিত মৃত্যু শূন্য, হাসপাতালে ভর্তি ১ হাজার ২৭ জন কারিগরি ও নারী শিক্ষার প্রসারে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান পর্যটন মন্ত্রীর বিশ্বজুড়ে মেটার যোগাযোগ প্ল্যাটফর্মে বড় ধরনের বিপর্যয়, ব্যাহত ফেসবুক ও ইনস্টাগ্রাম সেবা ঐতিহাসিক মিশন নিয়ে ঘরের মাঠে নামছে কানাডা, প্রতিপক্ষ বসনিয়া গণভবনের সামনে ছিনতাইকারী ধরতে গিয়ে দুই পুলিশ সদস্য আহত, আটক ২ ক্ষুদ্র আমানতকারীদের স্বস্তি দিতে ৪ লাখ টাকা পর্যন্ত ব্যাংকিং আবগারি শুল্ক মওকুফের প্রস্তাব মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে উদ্বোধনী গোলের নতুন ইতিহাস হজ শেষে দেশে ফিরেছেন ৫২ হাজার হাজি, মৃত্যু ৪৯ বাংলাদেশির

দিনভর ৭৭ যানবাহনে আগুন

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ১৭০ বার দেখা হয়েছে

বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে শনিবার রাজধানীর বিভিন্ন স্থানে দলটির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ সময় অর্ধশতাধিক গাড়িতে অগ্নিসংযোগ করা হয় বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ ছাড়া পুলিশ বক্সেও দেওয়া হয় আগুন।

ডিএমপির দেওয়া তথ্য বলছে, শনিবার সকাল ১১টা ২০ মিনিটে রমনা পার্কের বিপরীত দিকে এনএসআই ব্যারাকের সামনের সড়কে বৈশাখী পরিবহন নামে একটি বাসে আগুন দেওয়া হয়। সাড়ে ১২টার দিকে কাকরাইলে একটি বাস ভাঙচুর করেন বিএনপি নেতাকর্মীরা।

দুপুর দেড়টার দিকে কাকরাইলে আইডিইবি ভবনের নিচতলায় দুটি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়। আগুন দেওয়া হয় কাকরাইল জাজেস কমপ্লেক্সের সামনের পুলিশ বক্সে।

দুপুর ২টা ১০ মিনিটে কাকরাইল মোড়ে পুলিশ বক্সে আগুন দেওয়া হয়। তিনটার দিকে আইডিইবি ভবনের নিচে আরও দুটি গাড়ি ও বিজয়নগরে একটি মোটরসাইকেল আগুন দেওয়া হয়। বিজয়নগরে বধির উচ্চবিদ্যালয়ের সামনে ডিএমপির দুটি কেবিন গাড়িতে আগুন দেওয়া হয়।

ডিএমপি আরও জানিয়েছে, বিকেল ৩টা ১৫ মিনিটে শান্তিনগর মোড়ে চারটি দোকান ভাঙচুর ও চারটি দোকানে আগুন দেওয়া হয়। একই সময়ে শান্তিনগর পুলিশ বক্সেও আগুন দেওয়া হয়। এ সময় শান্তিনগর মোড়ে পুলিশের সাতটি মোটরসাইকেল ছাড়াও একটি কনটেইনারে আগুন দেওয়া হয়।

এরপর বিকেল ৩টা ২০ মিনিটে ফকিরাপুল পুলিশ বক্সে আগুন দেওয়া হয়। এর কিছুক্ষণ পরে রাজারবাগে পুলিশ হাসপাতালের পার্কিং এলাকায় থাকা তিনটি অ্যাম্বুলেন্স, তিনটি জিপগাড়ি, একটি আইসিইউ অ্যাম্বুলেন্সসহ ৯টি গাড়ি ও ২৫টি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। একই সময় পুলিশ হাসপাতালের বাইরে রাখা পুলিশের ৭টি মোটরসাইকেলেও আগুন দেওয়া হয়।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026