1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিএনপির বাজেটকে ‘গণমানুষের বাজেট’ আখ্যা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কক্সবাজার সফর ও নিরাপত্তা পরিদর্শন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুসরণের মাধ্যমে বাংলাদেশকে শক্তিশালী করার আহ্বান ড. মঈন খানের ২৪ ঘণ্টায় দেশে হামে নিশ্চিত মৃত্যু শূন্য, হাসপাতালে ভর্তি ১ হাজার ২৭ জন কারিগরি ও নারী শিক্ষার প্রসারে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান পর্যটন মন্ত্রীর বিশ্বজুড়ে মেটার যোগাযোগ প্ল্যাটফর্মে বড় ধরনের বিপর্যয়, ব্যাহত ফেসবুক ও ইনস্টাগ্রাম সেবা ঐতিহাসিক মিশন নিয়ে ঘরের মাঠে নামছে কানাডা, প্রতিপক্ষ বসনিয়া গণভবনের সামনে ছিনতাইকারী ধরতে গিয়ে দুই পুলিশ সদস্য আহত, আটক ২ ক্ষুদ্র আমানতকারীদের স্বস্তি দিতে ৪ লাখ টাকা পর্যন্ত ব্যাংকিং আবগারি শুল্ক মওকুফের প্রস্তাব মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে উদ্বোধনী গোলের নতুন ইতিহাস হজ শেষে দেশে ফিরেছেন ৫২ হাজার হাজি, মৃত্যু ৪৯ বাংলাদেশির

হরতালে প্রভাব নেই, রাস্তায় বাস কম

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ১২১ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক

বিএনপি ও জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলছে। সারাদেশে দিনব্যাপী ডাকা এই হরতালের শুরুতে রাজধানীতে কোনো প্রভাব লক্ষ্য করা যায়নি।

হরতালে আজ রোববার সকাল থেকে রাজধানীর সড়ক মহাসড়কগুলো অনেকটা ফাঁকা দেখা গেছে। তবে গণপরিবহণ কম হলেও ব্যক্তিগত গাড়ি বেশি চোখে পড়ছে। অনেকক্ষণ বিরতি দিয়ে যে একটি গণপরিবহন বাস স্টপেজে থামছে তাতে অফিসমুখী ও বিভিন্ন গন্তব্যের মানুষজনকে ঠাসাঠাসি করে উঠতে দেখা গেছে।

তবে অন্যান্য দিনের তুলনায় গণপরিবহন কম থাকায় সাধারণ মানুষজনকে বেশ ভোগান্তিতে পড়তে হয়েছে। তারা অনেকে ভাড়ায় চালিত মোটরসাইকেলে করে গন্তব্যে ছুটছেন। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাস্তায় বাসের সংখ্যা বাড়ছে।

সকাল থেকে দোকানপাট খুলতে শুরু করেছে। তবে ব্যক্তিগত গাড়ি কিছুটা কম। গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থায় রয়েছেন।

এদিন সকাল ৭টায় রাজধানীর পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্ক, জনসন রোড, লক্ষ্মীবাজার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ আশেপাশের এলাকায় অন্যান্য স্বাভাবিক দিনের মতো কর্মকাণ্ড শুরু হতে দেখা গেছে। দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে আসা লঞ্চগুলো সকালে সদরঘাটে ভিড়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026