1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিএনপির বাজেটকে ‘গণমানুষের বাজেট’ আখ্যা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কক্সবাজার সফর ও নিরাপত্তা পরিদর্শন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুসরণের মাধ্যমে বাংলাদেশকে শক্তিশালী করার আহ্বান ড. মঈন খানের ২৪ ঘণ্টায় দেশে হামে নিশ্চিত মৃত্যু শূন্য, হাসপাতালে ভর্তি ১ হাজার ২৭ জন কারিগরি ও নারী শিক্ষার প্রসারে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান পর্যটন মন্ত্রীর বিশ্বজুড়ে মেটার যোগাযোগ প্ল্যাটফর্মে বড় ধরনের বিপর্যয়, ব্যাহত ফেসবুক ও ইনস্টাগ্রাম সেবা ঐতিহাসিক মিশন নিয়ে ঘরের মাঠে নামছে কানাডা, প্রতিপক্ষ বসনিয়া গণভবনের সামনে ছিনতাইকারী ধরতে গিয়ে দুই পুলিশ সদস্য আহত, আটক ২ ক্ষুদ্র আমানতকারীদের স্বস্তি দিতে ৪ লাখ টাকা পর্যন্ত ব্যাংকিং আবগারি শুল্ক মওকুফের প্রস্তাব মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে উদ্বোধনী গোলের নতুন ইতিহাস হজ শেষে দেশে ফিরেছেন ৫২ হাজার হাজি, মৃত্যু ৪৯ বাংলাদেশির

পুলিশ-বিএনপি সংঘর্ষে রণক্ষেত্র পুলিশ সদস্য নিহত ♦ প্রধান বিচারপতির বাসায় হামলা ♦ পুলিশ বক্স ও যানবাহনে আগুন ১৭ সাংবাদিকসহ আহত শতাধিক ♦ বিজিবি মোতায়েন ♦ সহিংসতার নিন্দায় যুক্তরাষ্ট্র

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ১২৭ বার দেখা হয়েছে

বিএনপির মহাসমাবেশ কেন্দ্র করে গতকাল পুলিশের সঙ্গে রাজধানীতে দফায় দফায় ব্যাপক সংঘর্ষ হয়েছে। ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল বিনিময়, ভাঙচুর, অগ্নিসংযোগে কাকরাইল, বিজয়নগর, নয়াপল্টন, রাজারবাগ, সার্কিট হাউস রোড, আরামবাগসহ বিস্তীর্ণ এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষের এক পর্যায়ে বিজয়নগরে বিএনপি কর্মীরা একজন পুলিশ সদস্যকে একা পেয়ে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেন। কাকরাইলে তারা হামলা চালান প্রধান বিচারপতির বাসভবনে। আগুন ধরিয়ে দেন রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে। এতে হাসপাতাল চত্বরে অ্যাম্বুলেন্স, মাইক্রোবাস ও পাঁচটি মোটরসাইকেল পুড়ে যায়। কাকরাইল পুলিশবক্সেও আগুন দেন বিএনপি কর্মীরা। পুলিশ লাঠিচার্জের এক পর্যায়ে গুলি, টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। এসব সংঘর্ষের সময় পেশাগত দায়িত্ব পালনকালে অন্তত ১৭ জন সাংবাদিক আহত হয়েছেন। এর অধিকাংশই আহত হন বিএনপি কর্মীদের হামলায়। তারা ভাঙচুর করেছেন গণমাধ্যমের বেশ কয়েকটি গাড়িও। পরিস্থিতি বিবেচনায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয় রাজধানীতে। এ অবস্থায় পুলিশকে একা চলতে নিষেধ করা হয়েছে।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026