1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিএনপির বাজেটকে ‘গণমানুষের বাজেট’ আখ্যা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কক্সবাজার সফর ও নিরাপত্তা পরিদর্শন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুসরণের মাধ্যমে বাংলাদেশকে শক্তিশালী করার আহ্বান ড. মঈন খানের ২৪ ঘণ্টায় দেশে হামে নিশ্চিত মৃত্যু শূন্য, হাসপাতালে ভর্তি ১ হাজার ২৭ জন কারিগরি ও নারী শিক্ষার প্রসারে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান পর্যটন মন্ত্রীর বিশ্বজুড়ে মেটার যোগাযোগ প্ল্যাটফর্মে বড় ধরনের বিপর্যয়, ব্যাহত ফেসবুক ও ইনস্টাগ্রাম সেবা ঐতিহাসিক মিশন নিয়ে ঘরের মাঠে নামছে কানাডা, প্রতিপক্ষ বসনিয়া গণভবনের সামনে ছিনতাইকারী ধরতে গিয়ে দুই পুলিশ সদস্য আহত, আটক ২ ক্ষুদ্র আমানতকারীদের স্বস্তি দিতে ৪ লাখ টাকা পর্যন্ত ব্যাংকিং আবগারি শুল্ক মওকুফের প্রস্তাব মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে উদ্বোধনী গোলের নতুন ইতিহাস হজ শেষে দেশে ফিরেছেন ৫২ হাজার হাজি, মৃত্যু ৪৯ বাংলাদেশির

সারা দেশে আজ হরতাল ডেকেছে বিএনপি, নয়াপল্টনে পুলিশের অবস্থান

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ১২৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদকঢাকা।

আজ রোববার সারা দেশে সকাল–সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি। সকাল সাতটার দিকে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের উপস্থিতি দেখা গেছে। বিএনপির কার্যালয়ের একপাশ বেষ্টনি দিয়ে ঘিরে রেখেছে পুলিশ।

রাজধানীর পান্থপথ, মোহাম্মদপুর, গ্রিনরোড, কারওয়ান বাজার এলাকায় সকালের দিকে রিকশা, সিএনজিচালিত অটোরিকশা চলতে দেখা গেছে। ব্যক্তিগত গাড়ি ও বাসের সংখ্যা ছিল কিছুটা কম।

পান্থপথ মোড়, সার্ক ফোয়ারায় পুলিশের উপস্থিতি দেখা গেছে।

গতকাল শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশে ‘পুলিশের হামলার প্রতিবাদে’ বিএনপি এই হরতাল ডেকেছে।

গণতন্ত্র মঞ্চ, গণ অধিকার পরিষদসহ যুগপৎ আন্দোলনে থাকা দলগুলো বিএনপির হরতালে সমর্থন দিয়েছে। এদিকে জামায়াতে ইসলামীও আজ সারা দেশে সকাল–সন্ধ্যা হরতাল ডেকেছে।

গতকাল নয়াপল্টনে বিএনপির সমাবেশ ছিল। সমাবেশ শুরুর আগেই কাকরাইলে দুপুর থেকে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। সেই সংঘর্ষ পরে বিজয়নগর পানির ট্যাংক ও শান্তিনগর এলাকায় ছড়িয়ে পড়ে। একপর্যায়ে বেলা তিনটার দিকে বিএনপির সমাবেশ পণ্ড হয়ে যায়।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026