1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিএনপির বাজেটকে ‘গণমানুষের বাজেট’ আখ্যা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কক্সবাজার সফর ও নিরাপত্তা পরিদর্শন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুসরণের মাধ্যমে বাংলাদেশকে শক্তিশালী করার আহ্বান ড. মঈন খানের ২৪ ঘণ্টায় দেশে হামে নিশ্চিত মৃত্যু শূন্য, হাসপাতালে ভর্তি ১ হাজার ২৭ জন কারিগরি ও নারী শিক্ষার প্রসারে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান পর্যটন মন্ত্রীর বিশ্বজুড়ে মেটার যোগাযোগ প্ল্যাটফর্মে বড় ধরনের বিপর্যয়, ব্যাহত ফেসবুক ও ইনস্টাগ্রাম সেবা ঐতিহাসিক মিশন নিয়ে ঘরের মাঠে নামছে কানাডা, প্রতিপক্ষ বসনিয়া গণভবনের সামনে ছিনতাইকারী ধরতে গিয়ে দুই পুলিশ সদস্য আহত, আটক ২ ক্ষুদ্র আমানতকারীদের স্বস্তি দিতে ৪ লাখ টাকা পর্যন্ত ব্যাংকিং আবগারি শুল্ক মওকুফের প্রস্তাব মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে উদ্বোধনী গোলের নতুন ইতিহাস হজ শেষে দেশে ফিরেছেন ৫২ হাজার হাজি, মৃত্যু ৪৯ বাংলাদেশির

আনসারকে গ্রেপ্তারের অনুমতি দেওয়া হবে না

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩
  • ১৫৮ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক

 

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আনসার বাহিনীকে গ্রেপ্তার করার অনুমতি কখনোই দেওয়া হয়নি এবং আজকেও দেওয়া হবে না। আজ বুধবার সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে ব্রিফিংকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

আনসারকে গ্রেপ্তারি ক্ষমতা দেওয়ার জন্য যে আইনটা বিল আকারে সংসদে উত্থাপিত হয়েছে, বিষয়টি নিয়ে গণমাধ্যমকর্মীরা জানতে চাইলে তিনি বলেন, ‘আপনারা একটা মিসইনফরমেশন, আপনাদের একটা ভুল ধারণা, এই প্রশ্নটা সেই ভুল ধারণার প্রেক্ষিতে আপনারা করেছেন। আনসার বাহিনীকে গ্রেপ্তার করার অনুমতি কখনোই দেওয়া হয়নি এবং আজকেও দেওয়া হবে না, কোনো আইন দ্বারাও সেটা দেওয়ার কোনো ক্ষমতা আমাদের নেই।’

তিনি বলেন, ‘আমাদের ফৌজদারি যে কার্যবিধি রয়েছে, সেটার আওতার ভেতরে থেকেই সব আইন-শৃঙ্খলা বাহিনীকে কাজ করতে হবে। এটাই হলো মূল কথা। তাদের যে আইনটা এসেছে, এই আইনটা পরীক্ষা-নিরীক্ষার শেষ পর্যায়ে এখানে এসেছে। এটা আমাদের স্থায়ী কমিটিতে গিয়েছে। স্থায়ী কমিটির সদস্যরা এটা পরীক্ষা-নিরীক্ষা করবেন। এখানে কোনো শব্দ কোনো বাক্য যদি এই ধরনের প্রশ্নের অবতারণা করে, তাহলে সেগুলোর সংশোধন হবে। এখানে প্রচলিত আইনের বাইরে যাওয়ার কোনো (সুযোগ) নেই।’

মন্ত্রী আরও বলেন, ‘আমি আরেকটা কথা স্পষ্ট করে বলে দিচ্ছি। এখানে ভুল বোঝাবুঝির কোনো অবকাশ নেই। আমি শুনতে পাচ্ছি, অনেক জায়গায় প্রচারিত হচ্ছে এবং বিভিন্ন মিডিয়াতে প্রকাশ হয়েছে, পুলিশের ক্ষমতা নিয়ে যাচ্ছে আনসার—এই ধরনের প্রোপাগান্ডা। এগুলো সব মিসইনফরমেশন। এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই। আমরা সব সময় বলি, দুটো ফোর্সই আমাদের জাতীয় আইন-শৃঙ্খলা নিরাপত্তা বাহিনীর সদস্য। আইন-শৃঙ্খলার যে মূল আইন, সেটার বাইরে কেউ নয়।’

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026