1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিএনপির বাজেটকে ‘গণমানুষের বাজেট’ আখ্যা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কক্সবাজার সফর ও নিরাপত্তা পরিদর্শন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুসরণের মাধ্যমে বাংলাদেশকে শক্তিশালী করার আহ্বান ড. মঈন খানের ২৪ ঘণ্টায় দেশে হামে নিশ্চিত মৃত্যু শূন্য, হাসপাতালে ভর্তি ১ হাজার ২৭ জন কারিগরি ও নারী শিক্ষার প্রসারে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান পর্যটন মন্ত্রীর বিশ্বজুড়ে মেটার যোগাযোগ প্ল্যাটফর্মে বড় ধরনের বিপর্যয়, ব্যাহত ফেসবুক ও ইনস্টাগ্রাম সেবা ঐতিহাসিক মিশন নিয়ে ঘরের মাঠে নামছে কানাডা, প্রতিপক্ষ বসনিয়া গণভবনের সামনে ছিনতাইকারী ধরতে গিয়ে দুই পুলিশ সদস্য আহত, আটক ২ ক্ষুদ্র আমানতকারীদের স্বস্তি দিতে ৪ লাখ টাকা পর্যন্ত ব্যাংকিং আবগারি শুল্ক মওকুফের প্রস্তাব মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে উদ্বোধনী গোলের নতুন ইতিহাস হজ শেষে দেশে ফিরেছেন ৫২ হাজার হাজি, মৃত্যু ৪৯ বাংলাদেশির

আলোচনায় ২৮ অক্টোবর॥ কঠোর ভাবনা দুই দলেই নরমগরম দুই প্রস্তুতিই থাকছে আওয়ামী লীগের

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩
  • ১৬০ বার দেখা হয়েছে

বিএনপির ২৮ অক্টোবরের সমাবেশ ঘিরে যে কোনো ধরনের ‘অপতৎপরতা’র বিরুদ্ধে সতর্ক প্রস্তুতি নিয়েছে আওয়ামী লীগ। জনগণের জানমালের নিরাপত্তায় সব ধরনের প্রস্তুতি রেখেছে ক্ষমতাসীনরা। বিএনপি ও তাদের সঙ্গীরা যে কোনো ধরনের উসকানি দিলে তা প্রতিহত করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। কর্মসূচি ও করণীয় ঠিক করতে দফায় দফায় মহানগর আওয়ামী লীগ নেতাদের নিয়ে বৈঠক করছেন দলের শীর্ষ নেতারা। ক্ষমতাসীন দলের নেতারা বলছেন, বিএনপির মহাসমাবেশ ঘিরে নরম ও গরম দুই ধরনের প্রস্তুতিই রেখেছে তারা। উসকানি দিলে পরিস্থিতি বুঝে ব্যবস্থা গ্রহণ করা হবে। আর শান্তিপূর্ণ সমাবেশ করলে স্বাগত জানানো হবে। গতকাল ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের এক বর্ধিত সভায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আমরা ক্ষমতায় আছি, অশান্তি করব না। তবে কেউ যদি অশান্তি করতে আসে, খবর আছে। খবর এতদিন বলি নি। অনেক সহ্য করেছি, সহ্যেরও একটা সীমারেখা আছে।’

সূত্র বলছে, আওয়ামী লীগের নেতা-কর্মীদের ধারণা ২৮ অক্টোবর বড় ধরনের অঘটন ঘটাতে পারে বিএনপি। সে বিষয়টি মাথায় রেখেই কৌশল সাজাচ্ছে আওয়ামী লীগ। শান্তিপূর্ণ কোনো কর্মসূচি যদি সহিংস হয় তাহলে পাল্টা জবাব দেওয়ার পরিকল্পনা রয়েছে আওয়ামী লীগের। রাজপথে এ ধরনের কোনো কর্মসূচি হলে দলটিকে দাঁড়াতেই দেবে না আওয়ামী লীগ।খ।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026