1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিএনপির বাজেটকে ‘গণমানুষের বাজেট’ আখ্যা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কক্সবাজার সফর ও নিরাপত্তা পরিদর্শন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুসরণের মাধ্যমে বাংলাদেশকে শক্তিশালী করার আহ্বান ড. মঈন খানের ২৪ ঘণ্টায় দেশে হামে নিশ্চিত মৃত্যু শূন্য, হাসপাতালে ভর্তি ১ হাজার ২৭ জন কারিগরি ও নারী শিক্ষার প্রসারে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান পর্যটন মন্ত্রীর বিশ্বজুড়ে মেটার যোগাযোগ প্ল্যাটফর্মে বড় ধরনের বিপর্যয়, ব্যাহত ফেসবুক ও ইনস্টাগ্রাম সেবা ঐতিহাসিক মিশন নিয়ে ঘরের মাঠে নামছে কানাডা, প্রতিপক্ষ বসনিয়া গণভবনের সামনে ছিনতাইকারী ধরতে গিয়ে দুই পুলিশ সদস্য আহত, আটক ২ ক্ষুদ্র আমানতকারীদের স্বস্তি দিতে ৪ লাখ টাকা পর্যন্ত ব্যাংকিং আবগারি শুল্ক মওকুফের প্রস্তাব মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে উদ্বোধনী গোলের নতুন ইতিহাস হজ শেষে দেশে ফিরেছেন ৫২ হাজার হাজি, মৃত্যু ৪৯ বাংলাদেশির

২৮ অক্টোবর সামনে রেখে ‘আক্রমণাত্মক’ প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ সামনের দিনগুলোয় রাজপথের নিয়ন্ত্রণ ধরে রাখার পাশাপাশি আক্রমণাত্মক হওয়ার ইঙ্গিত দিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা।

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩
  • ১৪৮ বার দেখা হয়েছে

২৮ অক্টোবর এবং এর পরবর্তী সাত দিনকে ‘স্পর্শকাতর’ সময় হিসেবে দেখছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। মূলত ঢাকায় মহাসমাবেশকে কেন্দ্র করে বিএনপির বিপুল প্রস্তুতি, জামায়াতসহ অন্যান্য দলেরও একই দিনে সমাবেশ করার ঘোষণা থেকেই এমন বিবেচনা ক্ষমতাসীন দলে। ওই সময় রাজধানী ঢাকার রাজপথ নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনে ‘আক্রমণাত্মক’ হওয়ারও প্রস্তুতি রয়েছে আওয়ামী লীগে। দলের নীতিনির্ধারণী একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

বিএনপির পাশাপাশি জামায়াতে ইসলামীও ২৮ অক্টোবর মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশ করার ঘোষণা দিয়েছে। ইসলামী আন্দোলনও আগামী ৩ নভেম্বর ঢাকায় মহাসমাবেশ করবে বলে জানিয়েছে। আবার ২৮ অক্টোবরের মহাসমাবেশ থেকেই বিএনপি তাদের চূড়ান্ত লক্ষ্য অর্জনে পরবর্তী কর্মসূচির ঘোষণা দিতে পারে।

অন্যদিকে আওয়ামী লীগ ২৮ অক্টোবর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে সমাবেশ করবে। এই কর্মসূচি ঘিরে গতকাল মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রস্তুতি সভা হয়। এতে কেন্দ্রীয় নেতারা সামনের দিনগুলোয় ‘আক্রমণাত্মক’ হওয়ার ইঙ্গিত দিয়েছেন।

সভায় ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘২৮ অক্টোবর ঢাকার প্রতিটি রাস্তায় হাঁটতেও যেন আওয়ামী লীগ, সামনে আওয়ামী লীগ, পেছনে আওয়ামী লীগ থাকতে হবে। সারা শহরে আওয়ামী লীগ আর আওয়ামী লীগ থাকবে।’ তিনি বিরোধী দলের উদ্দেশে বলেন, ‘ওই দিন কেউ যদি অশান্তি করতে আসে, খবর আছে। খবর এত দিন বলি না। অনেক সহ্য করেছি, সহ্যেরও একটা সীমারেখা আছে।’বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026